যশোরের ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকিস্তানী বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। নিজের জীবন দিয়ে তিন সহযোদ্ধাকে বাঁচিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যান এই বীরশ্রেষ্ঠ।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকিস্থানী বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে সুতিরপুরে নিজস্ব প্রতিরক্ষার সামনে নূর মোহাম্মদকে অধিনায়ক করে ৫ জনের একটি টিম পাঠনো হয়।
সকাল ৯টার দিকে পাকিস্থানী বাহিনী তিন দিক থেকে ঘিরে গুলিবর্ষণ শুরু করে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিও চলে।
সেই সময়ে সিপাহী নান্নুমিয়া গুলিবিদ্ধ হলে নূর মোহাম্মদ তাকে কাঁধে তুলে নেন। এলোপাথারি গুলি ছুড়তে শুরু করেন। পিছু হটতে শুরু করে শত্রুপক্ষ। হটাৎ একটা গুলি তাঁর কাঁধে লাগে।
সহযোদ্ধাদের নিরাপদ দুরত্বে সরিয়ে দিয়ে নিজে মৃত্যুর দিকে এগিয়ে যান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ।
বিস্তারিত দেখুন রাজীব আহমেদের ভিডিও রিপোর্টে:
https://youtu.be/Zy-kTuitpgI







