মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিমান বাহিনীর আক্রমণের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৯শ’ একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশ পথে মুক্তিযুদ্ধের চুড়ান্ত পর্বের আক্রমনের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমন করেন নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। যা পাকিস্তানী বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা বাংলাদেশে অকার্যকর করে দেয়। ত্বরান্বিত করে বিজয়কে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






