বাংলাদেশ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের গুরুত্ব তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই মুছে গিয়েছিল। কবি, সাহিত্যিক, শিল্পী, লেখকরা তাদের লেখনীর মধ্য দিয়ে এই চেতনাকে ধরে রেখেছিলেন। জাতীয় জাদুঘরে বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আন্তর্জাতিক তদন্ত দলকেও দেশে আসতে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন কখনো আর কেউ বিকৃত করতে না পারে সেদিকে সচেতন থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিষয়:একাত্তরের মুক্তিযুদ্ধ জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…