ফুটবল

তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলতে গিয়েছিল তিন ম্যাচ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্রয়ে আশা বেড়েছিল, দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারে মেলে ধাক্কা, শেষ ম্যাচে ওমানের বিপক্ষে হেরে বড় হতাশাতেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।

মঙ্গলবার রাতে কাতারের দোহায় বিশ্বকাপ ২০২২’র প্রাক-বাছাই ও এশিয়ান কাপ-২০২৩’র বাছাই পর্বে ওমানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

জেমি ডের শিষ্যরা বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তলানিতে থেকে শেষ করল।

ম্যাচের নবম মিনিটে ওমানের আমজাদের হেড গোললাইন থেকে ফিরিয়ে বাংলাদেশকে বাঁচান ইব্রাহিম। ২২ মিনিটে আর রক্ষা হয়নি। জাল খুঁজে নেন মোহাম্মেদ আল ঘাফরি।

পিছিয়ে প্রথমার্ধ থেকে ফিরে ৬০ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ওমানের খালিদ আল হাজরি ব্যবধান দ্বিগুণ করেন।

শেষদিকে, ম্যাচের ৮০ মিনিটে ৩-০ করে ফেলে ওমান। খালিদ আল হাজরি নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করে বাংলাদেশের হতাশায় ঘি ঢালেন।

বিষয়:এশিয়ান কাপ বাছাই-২০২৩ ওমান জেমি ডে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…