বিনোদন

তিন মহাদেশে ‘ভুবন মাঝি’

তিন মহাদেশে ‘ভুবন মাঝি’

‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ

‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে আমাদের সিনেমাটি। ইউরোপ আর অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করছে বেঙ্গল ক্রিয়েশন। তবে যুক্তরাষ্ট্রে ছবিটি প্রদর্শনের দায়িত্ব নিয়েছেন সেখানকার প্রবাসী বাঙালীরা।’ বললেন ফাখরুল আরেফীন খান, ‘ভুবন মাঝি’ ছবির পরিচালক।

ফাখরুল আরেফিন খান আরও জানিয়েছেন, ৯ এপ্রিল চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ফ্রান্সের প্যারিস আর অস্ট্রেলিয়ার সিডনিতে। একই দিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’। ২১ এপ্রিল কানাডার টরন্টো আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎ​সব ছাড়াও ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবং ২৯ এপ্রিল ডালাসে প্রদর্শিত হতে যাচ্ছে ‘ভুবন মাঝি’।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ‘ভুবন মাঝি’ ছবির গল্প। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। সরকারি অনুদানে তৈরি এই ছবির সহ-প্রযোজক রিফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।

ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ।

বিষয়:ভুবন মাঝি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…