চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ভাই হত্যায় হাইকোর্টে খালাস পাওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, আদালত
A A

দেড় যুগ আগে চট্টগ্রামের হাটহাজারীতে তিন ভাইকে হত্যার চাঞ্চল্যকর মামলায় হাইকোর্টের খালাস দেয়া আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের দেয়া হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ মঙ্গলবার রায় দেন। সর্বোচ্চ আদালতের এই রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের পর হাইকোর্টে খালাস পাওয়া যে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তারা হলেন- মোবারক, ওসমান, মাইনুদ্দিন, ইমানউদ্দিন ও লোকমান। এছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া যে তিন জনের সাজা আজ বহাল রাখা হয় তারা হলেন- জামাল ওরফে ক্যারাটি জামাল, আবুল কালাম ও আবু রাশেদ।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ, এ কে এম ফয়েজ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আশরাফ উজ জামান খান ও শিরিন আফরোজ।

এই মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের হাটাহাজারীতে ২০০৩ সালের ২৬  মে প্রকাশ্য দিবালোকে আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামে ৩ সহোদরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই কাজী মফজল মাস্টার ২২ জনকে আসামি করে পরে হাটহাজারী থানায় মামলা করেন। এই মামলায় বিচারিক আদালত ৫ জনকে মত্যৃদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে হাইকোর্টে সব আসামিকেই খালাস দিয়ে দেন। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সে আপিলের শুনানি নিয়েই আজ রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।

ট্যাগ: মৃত্যুদণ্ডযাবজ্জীবনসুপ্রিম কোর্টহত্যাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখরিত হও তুমি, মুখরিত করো সৃষ্টিকে: রিয়াজকে শাবনূর

পরবর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮২, মৃত্যু ১

পরবর্তী
ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮২, মৃত্যু ১

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় দুই পরীক্ষাতেই পাশ পাকিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT