চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বিভাগে ভালো করলে জেতা সম্ভব: সৌম্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ভালো হলে বোলিং হয়ে যাচ্ছে খারাপ। কোনো কোনো ম্যাচে আবার ঘটছে উল্টোটা। ফিল্ডিং তো বাজে হচ্ছে ধারাবাহিকভাবেই। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সার্বিক চিত্র এমনই।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) হওয়ার পর টি-টুয়েন্টিতেও একই ফলাফলের চোখ রাঙানি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে বসে আছে (২-০) কিউইরা।

অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি বৃহস্পতিবার, বাংলাদেশ সময় দুপুর ১২টায়। ম্যাচটি দিয়ে শেষ হবে টাইগারদের চলতি নিউজিল্যান্ড সফর।

Banglabid

শেষে এসে বাংলাদেশ বুঝেছে কী করলে অজেয় কিউইদের বিপক্ষে ম্যাচ জেতা যাবে! নেপিয়ারে গত ম্যাচে ২৭ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলা টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার মনে করেন, তিন বিভাগে সমানভাবে ভালো করতে পারলে কিছুই অসম্ভব নয়।

নিউজিল্যান্ড থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সৌম্য জানান ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগে জ্বলে উঠতে পারলে ধরা দেবে সাফল্য, ‘এখানে যেতা সম্ভব। আমরা যেভাবে খেলছি তাতে বোলাররা একদিন ভালো করছে, আরেকদিন হয়তো ব্যাটসম্যানরা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারতাম, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তাহলে সব সহজ হয়ে যেত, জেতাটা সম্ভব হতো।’

‘পুরো সফরে আমাদের একটা ম্যাচই বাকি আছে, ওটাতে তিন বিভাগে যদি ভালো করতে পারি, তাহলে জেতা সম্ভব বলে আমার কাছে মনে হয়। শেষ ম্যাচে আমাদের ফিল্ডিং ভালো ছিল, একটি-দুইটি মিসটেক হচ্ছে। এগুলো না করে যদি ধরতে পারি বা নিজেদের গ্রিপে নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় তিনটা ডিপার্টমেন্ট যদি একসঙ্গে জ্বলে উঠতে পারি, কালকের ম্যাচ আমরা জিতব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদককাণ্ডে গ্রেপ্তার অভিনেতা এজাজ খান

পরবর্তী

সংক্রমণ এড়াতে বইমেলার সময় কমলো

পরবর্তী
বইমেলা চলাকালে দর্শনার্থীরা বই দেখছেন ও পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংক্রমণ এড়াতে বইমেলার সময় কমলো

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় নেই: অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT