চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর চলচ্চিত্রে সজল, বিপরীতে পূজা চেরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ছোটপর্দার তারকা অভিনেতা আবদুন নূর সজল আবার আসছেন বড়পর্দায়। প্রায় তিন বছর পর জনপ্রিয় এই অভিনেতা নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘জিন’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরীকে।

‘জিন’ ছবিটি পরিচালনা করবেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির মাধ্যমে রুপালী পর্দার দর্শকরা দেখতে পাবেন নতুন জুটির কেমিস্ট্রি!

ছোটপর্দায় একযুগ ধরে দাপিয়ে কাজ করছেন সজল। ২০১০ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘নিঝুম অরণ্যে’ দিয়ে প্রথম সিনেমার নায়ক হন তিনি। কয়েকবছর পর ‘রান আউট’ নামের আরেক ছবি দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন। বদিউল আলম খোকনের পরিচালনায় মাহির সঙ্গে ‘হারজিৎ’ নামের আরেক ছবিতে কাজ করলেও টাইগার মিডিয়া প্রযোজিত ওই ছবিটি আলোর মুখ দেখেনি।

Banglabid

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সজল জানান, প্রায় একমাস আগে তিনি ‘জিন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। বলেন, অনেকদিন ধরে আমি কাজ কম করছি। এর কারণ, ভালো না লাগলে এবং গল্প শুনে আমাকে নাড়া না দিলে সে কাজ আমি করিনা। হোক সেটা নাটক, টেলিফিল্ম কিংবা সিনেমা। ‘জিন’-এর গল্পটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে।

ছোটপর্দায় নাদের চৌধুরীর অসংখ্য কাজ করেছেন সজল। বললেন, ক্যারিয়ারের শুরু থেকে তিনি আমাকে নানাভাবে গাইড করতেন। এবারই প্রথম তার নির্দেশনায় সিনেমায় কাজ করতে যাচ্ছি। আগামী সপ্তাহ থেকে টানা একমাসের জন্য এ ছবির সিডিউল দিয়েছি। কাজটি নিয়ে আমার উদ্দেশ্য সৎ। গত একমাস ধরে নিজেকে এ ছবির জন্য প্রস্তুত করছি।

এর আগে ‘জি ‘ ছবিতে পূজার সঙ্গে সিয়াম থাকছেন, এমনটা শোনা গেলেও শেষ পর্যন্ত ছবিতে দেখা যাবে সজলকে। এছাড়া ইয়াশ রোহানের নাম শোনা গেলেও সেখানে আসছেন রোশান, তার বিপরীতে পিয়া বিপাশা।

Reneta

এদিকে, জিন ছবি নিয়ে বেশিকিছু না বললেও সজল জানান, তিনি এই ছবিতে একজন ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে অভিনয় করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজজিননাদের চৌধুরীপিয়া বিপাশাপূজা চেরীরোশানলিড বিনোদনসজল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের অনুপস্থিতি অন্যদের জন্য ‘বিরাট সুযোগ’

পরবর্তী

প্রেমের খেসারত দিলেন ইউপি চেয়ারম্যান

পরবর্তী

প্রেমের খেসারত দিলেন ইউপি চেয়ারম্যান

রোহিঙ্গা-মিয়ানমার-রাখাইন-ত্রাণ সহায়তা

প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT