চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে বসন্তে পূর্ণ দল নিয়ে ফিরছে বিটিএস

নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
বিনোদন
A A

আসছে বসন্তে পূর্ণ দল নিয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। আনুষ্ঠানিক এই ঘোষণায় দলটি জানায়, ২০২৬ সালের বসন্তে পূর্ণ সদস্য নিয়ে ফিরছে। দলটি নতুন অ্যালবাম প্রকাশ ও বিশ্বভ্রমণের পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম উই ভার্স-এ ৩০ মিনিটের একটি লাইভে এ ঘোষণা দেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক।

২০২২ সালের সেপ্টেম্বরের পর মঙ্গলবারের এই লাইভটি ছিল একসঙ্গে ‘বিটিএস’-এর সাত সদস্যের প্রথম সম্প্রচার!

ব্যান্ড সদস্য আরএম বললেন,“আমরা আগামী বসন্তে একটি নতুন গ্রুপ অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করছি। জুলাই থেকেই আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি শুরু করব। যেহেতু এটি একটি পূর্ণ-দলীয় অ্যালবাম, এতে আমাদের প্রত্যেকের চিন্তা ও আবেগ প্রতিফলিত হবে। আমরা যেন আমাদের শিকড়ে ফিরে যাচ্ছি, এমন মনোভাব নিয়ে কাজ শুরু করছি।”

লাইভে আরএম আরও জানান,“এই অ্যালবামের সঙ্গে একটি বিশ্বভ্রমণ কনসার্ট ট্যুরও হবে। আমরা বিশ্বের নানা প্রান্তে যাব, তাই সবাই অপেক্ষা করুন।”

ব্যান্ডটির নতুন অ্যালবামটি হবে ২০২২ সালের সংকলন অ্যালবাম ‘প্রুফ’ এবং ২০২০ সালের স্টুডিও অ্যালবাম ‘বি’–এর পর তাদের প্রথম পূর্ণ অ্যালবাম। বিটিএস সর্বশেষ পারফর্ম করে অক্টোবর ২০২২–এ বুসানে একটি কনসার্টে, এরপর বিগহিট মিউজিক ঘোষণা দেয় যে সব সদস্য বাধ্যতামূলক সামরিক সেবা পালন করবেন।

Reneta

দক্ষিণ কোরিয়ায় ১৮–২৮ বছর বয়সী সকল সক্ষম পুরুষকে ১৮ মাসের সামরিক দায়িত্ব পালন করতে হয়। যদিও ২০১৯ সালে বিতর্ক শুরু হয় বিটিএস–কে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া উচিত কি না, কারণ তারা দেশের অর্থনীতি ও বৈশ্বিক পরিচিতিতে অসাধারণ অবদান রেখেছে। পরে ২০২০ সালে আইন সংশোধন করে বিশ্ব স্বীকৃত কে-পপ তারকাদের ৩০ বছর বয়স পর্যন্ত সামরিক সেবা বিলম্ব করার সুযোগ দেয় কোরিয়া।

এরমধ্যে সবাই সামরিক ট্রেনিং সম্পন্ন করেছেন। গেল বছরে জিন, জে-হোপ শেষ করলেও গেল মাসে (জুন) সামরিক ট্রেনিং শেষ করেন আরএম, ভি, জিমিন, জাংকুক এবং সুগা। –ইন্ডিপেন্ডেন্ট.ইউকে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: btsআরএমকোরিয়ান ব্যান্ডজাংকুকজিনজিমিনজে-হোপবিটিএসভিলিড বিনোদনসুগা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

মে ৭, ২০২৬

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমিগ্রেশন ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি: ব্যাকগ্রাউন্ড চেকে বড় পরিবর্তন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT