চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশের ছয় উৎসবে ‘পায়ের তলায় মাটি নাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামি মার্চে তিন দেশের মোট ছয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন এই সিনেমার প্রযোজক আবু শাহেদ ইমন।

তিনি জানান, এশিয়ার অন্যতম বৃহত্তর ও মানসম্পন্ন দুই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আমাদের সিনেমা এবার জাপান, ভারত ও নেপালের আরো ছয়টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। যেগুলো আগামি মার্চ মাসের বিভিন্ন সময়ে প্রদর্শীত হবে।

মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। আসছে মার্চে জাপানের ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব, ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওরেঞ্জ সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লাতুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হবে।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবির একটি দৃশ্য

প্রযোজক জানান, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব মনে করা হয় জাপানের ‘ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব’কে। মার্চের ১০ তারিখ থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২০ মার্চ পর্যন্ত। এ বছর ‘স্পটলাইট’ বিভাগে মনোনীত হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। নতুন নির্মাতাদের কাজ ছড়িয়ে দেয়াই এই বিভাগটির লক্ষ্য। একই উৎসবের প্রতিযোগিতা বিভাগে এবছর মনোনীত হয়েছে মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।

অন্যদিকে কর্ণাটক সরকার আয়োজিত বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছরই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে প্রযোজকদের আন্তর্জাতিক সংস্থা ‘ফিয়াপ’ থেকে। ১৩তম উৎসবটিকে তাই একটু গুরুত্বের সঙ্গেই দেখছেন ‘পায়ের তলায় মাটি নাই’ এর প্রযোজক। উৎসবে ‘এশিয়ান’ সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে মোট ১৪টি সিনেমা। বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’ ছাড়াও ইরান, ইসরায়েল, ভারত জাপান ও ফিলিপাইনের ছবি আছে তালিকায়। উৎসব চলবে ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত।

Reneta

একইদিনে শুরু হবে পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসর। এই উৎসবে ‘গ্লোবাল সিনেমা’ বিভাগে দেখানো হবে ‘পায়ের তলায় মাটি নাই’। উৎসবে এই সিনেমার মোট চারটি প্রদর্শনী রয়েছে। তারমধ্যে পুনের মূল উৎসবে দুটি, এবং অন্য দুটি প্রদর্শনীর একটি হবে পুনে চলচ্চিত্র উৎসবের অধীনস্ত ‘৬ষ্ঠ অরেঞ্জ সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং অন্যটি লাতুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পায়ের তলায় মাটি নাই’ টিম

নেপাল চলচ্চিত্র ও সাংস্কৃতিক একাডেমি এবং নেপাল সরকারের চলচ্চিত্র উন্নয়ন বোর্ড এর যৌথ আয়োজনে মার্চের ২৪ তারিখে বসছে ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৫ম আসর। উৎসব চলবে ২৮ মার্চ পর্যন্ত। এবারের আসরে মোট ১৮টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্বাচিত হয়েছে। এরমধ্যে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে রয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। এছাড়া যুক্তরাষ্ট্র, জার্মান, দক্ষিণ কোরিয়া, ভারত সহ বেশকিছু দেশের চলচ্চিত্র জায়গা করে নিয়েছে।

বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত ‘পায়ের তলায় মাটি নাই’ এর সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি সহ আরো এক ঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু শাহেদ ইমনইমপ্রেস টেলিফিল্মগল্পরাজ্যপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মনওয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT