গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদত হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে সি এম এম আদালত।
মিরপুর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর থানায় এনে শাহাদতকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ৪ অক্টোবর শাহাদতের স্ত্রী পলাতক নিত্যকে গ্রেফতারের একদিনের মাথায় নিজে গিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেন পলাতক শাহাদত।
গৃহকর্মী হ্যাপিকে মারধরের দায়ে গত ৭ সেপ্টেম্বর শাহাদত ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়। সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি করেন। মামলার পর থেকেই শাহাদতের মতো তার স্ত্রী নিত্যও পলাতক ছিলেন।
এর আগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদত হোসেন এবং তার স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য অন্তত সাতটি স্থানে তল্লাশি চালায় পুলিশ।
নিজের অবস্থান আড়াল করতে কয়েকবার মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করেছেন শাহাদত। মিরপুরের পুলিশ জানায় তাদের চোখ এড়াতে বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন শাহাদাত এবং তার স্ত্রী।






