বিনোদন

তিন গুণ পারিশ্রমিক বাড়ালেন জন আব্রাহাম

জন আব্রাহামের ছবি, তিনি একজন বলিউড অভিনেতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জন আব্রাহামের ছবি, তিনি একজন বলিউড অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে একের পর এক তারকারা নিজেদের পারিশ্রমিক বাড়াচ্ছেন। এবার সেই তালিকাতে যুক্ত হলেন তারকা অভিনেতা জন আব্রাহাম। 

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, অভিনেতার আসন্ন ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক হাঁকিয়েছেন ২১ কোটি রুপি!

যেখানে গত তিন বছর জন আব্রাহামের পারিশ্রমিক ছিল সাত কোটি রুপির ঘরে। যদিও দর্শকদের পরপর বেশ কয়টি ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পর এবার একেবারে তিন গুণ পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা!

এর আগে ‘সত্যমেভ জয়তে’ ও ‘বাটলা হাউস’-এর মতো আলোচিত সিনেমা মুক্তির পর শাহরুখ খানের আসন্ন ‘পাঠান’ সিনেমাটির জন্য জন আব্রাহাম পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি।

২০২২ সালের ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে ‘এক ভিলেন রিটার্নস’। মোহিত সুরি পরিচালিত সিনেমাতে জনের সঙ্গে অভিনয় করবেন অর্জুন কাপুর ও দিশা পাটানি। বর্তমানে জন ব্যস্ত ‘পাঠান’ সিনেমার শুটে। এরপর তিনি লন্ডনে শুট করবেন পরিচালক সাজিদ খানের একটি কমেডি সিনেমায়।

বিষয়:জন আব্রাহাম দিশা পাটানি পাঠান পারিশ্রমিক বলিউড শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…