বিনোদন

তিন গানের শুটিংয়েই ব্যয় ৮০ লাখ টাকা!

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত 'আমার প্রেম তুমি' ছবির মাধ্যমে প্রথম জুটি বাঁধেন কলকাতার সোহম ও ঢাকার মিষ্টি জান্নাত

দুটি গানের শুটিংয়ে ব্যয়বহুল সেট ও শিল্পীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি গানের শুটিংয়ে অংশ নেওয়া শিল্পীরা ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে প্রকৃতি ও শুটিং সেট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমার প্রেম তুমি’ ছবির মাধ্যমে প্রথম জুটি বাঁধেন কলকাতার সোহম ও ঢাকার মিষ্টি জান্নাত! প্রায় ২ কোটি টাকা বাজেটে নির্মিত এ ছবিটির মুক্তি আটকে আছে করোনার কারণে! 

২০১৭ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং। বাংলাদেশ, ভারতসহ থাইল্যান্ডেও শুটিং হয়েছিল। মিষ্টি জান্নাত চ্যানেল আই অনলাইনকে বলেন, যৌথ প্রযোজনায় বড় বাজেটের ছবি এটি।

থাইল্যান্ডে ৩ গানের শুটিংয়ে ৮০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এর মধ্যে কলকাতা থেকে প্রযোজক পরিবর্তন হয়। নতুন প্রযোজক দিয়ে শুটিং সম্পন্ন করতে বাজেট বেশি হয়। সবমিলিয়ে ২ কোটি টাকার মতো ব্যয় হয় ‘আমার প্রেম তুমি’ ছবিতে। মুক্তির পর হয়তো বাজেট তুলে আনা কষ্টকর হবে।

মিষ্টি জান্নাত বলেন, ‘গল্পের সঙ্গে কোনো আপস না করেই কাজটি করতে চেয়েছিলাম। সে কারণেই সময় নিয়ে বিভিন্ন দেশের ভালো ভালো লোকেশনে কাজ করেছি। মধ্যে কলকাতা অংশের প্রযোজনা নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছিল। সেটার সমাধানও হয়েছে। এ কারণে কিছু সময় চলে গেল।’

সজল আহমেদ পরিচালিত ‘আমার প্রেম তুমি’ ছবিতে আরও অভিনয় করেছেন ঢাকার রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, রাজেশ শর্মা, লামা প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়া, যার অংশীদার নায়িকা মিষ্টি জান্নাত। 

এদিকে, আরও একাধিক ছবিতে কাজ করতে যাচ্ছেন বলে জানান চিনিবিবি, লাভ স্টেশন ছবির নায়িকা মিষ্টি জান্নাত। তিনি বলেন, নাম চূড়ান্ত না হলেও দুটি ছবিতে কাজের কথাবার্তা অনেকদূর এগিয়েছে। শিগগির সুখবর জানাতে পারবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোদমে কাজে ফিরবো।

বিষয়:গান বাংলাদেশ ভারত মিষ্টি জান্নাত যৌথপ্রযোজনা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…