চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন কোটিপতির কণ্ঠে একটি গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
বিনোদন
A A
ইমরান, শওকত আলী ইমন, আনজাম মাসুদ ও কনা

ইমরান, শওকত আলী ইমন, আনজাম মাসুদ ও কনা

‘বসগিরি’ ছবিতে কনা আর ইমরানের গাওয়া ‘দিল দিল’ গানটি ইউটিউবে মাত্র ছয় মাসে কোটি ভিউর ঘর অতিক্রম করে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেন শওকত আলী ইমন। এবার এই তিন কোটিপতি আরও একটি গান করেছেন। শিরোনাম ‘আমি অবাক হয়ে যাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা তিনজন। গানটি তৈরি করা হয়েছে ​ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’–এর জন্য। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় দেখা যাবে অনুষ্ঠানটি।

‘আমি অবাক হয়ে যাই’ গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর করেছেন সুজন আরিফ, সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।

শওকত আলী ইমন বলেন, ‘আমি সেই শুরু থেকে অন্যদের জন্য গান তৈরি করেছি। নিজের জন্য খুব বেশি গান তৈরির সময় পাইনি। আর নিজে সুরকার বলে অন্য সুরকারদের গানও গাওয়া হয়নি। তবে এবার একটি গানে কণ্ঠশিল্পী হিসেবে অংশ নিতে পেরে দারুণ লেগেছে। গানটি অসাধারণ হয়েছে।’

Banglabid

ইমরান বলেন, ‘কনার সঙ্গে নিয়মিত গাইছি। আর শওকত আলী ইমন তো নতুন গান গাওয়ার জন্য দুদিন পর পরই আমাদের ডাক দেন। আমাদের টিউনিংটা চমৎ​কার। তবে আমরা তিন জনই একটি গানে কণ্ঠ দিব— এমনটা কখনো ভাবিনি। দেশ প্রেমের একটা অসাধারণ গান। আমার বিশ্বাস গানটি শুধু ঈদে নয়, গানটি ১২ মাসই বাজবে মানুষের মনে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনজাম মাসুদইমরানকনাপরিবর্তন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আধুনিক প্রেমের কবি নির্মলেন্দু গুণের জন্মদিন

পরবর্তী

ভারতীয় টিভি সম্প্রচার সংক্রান্ত আপিল শুনানি ২২ অক্টোবর

পরবর্তী

ভারতীয় টিভি সম্প্রচার সংক্রান্ত আপিল শুনানি ২২ অক্টোবর

যেকোন সময় ঝিকরগাছা ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT