চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন আন্তর্জাতিক উৎসবে ‘আমরা একটা সিনেমা বানাবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

কলম্বিয়া, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির নির্মিত চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’।

আগামী ১৬-২২ অক্টোবর পর্যন্ত কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য ‘৩৬তম বোগোতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ১৯ অক্টোবর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ‘লা রাঁবো দ্যু সিনেমা’ এবং ১৯-২১ অক্টোবর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ‘চলচ্চিত্রে শব্দ ও সংগীত বিষয়ক আন্তর্জাতিক উৎসব’ এ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের এই চলচ্চিত্র। চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে গত ১৯ মে সেন্সর সার্টিফিকেটপ্রাপ্ত হয় এবং গত ১৬ আগস্ট কানাডার ‘রেজিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ চলচ্চিত্রের ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে এক জনপদকে ঘিরে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠলে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প দেখানো হয়েছে ছবিতে।

এ বিষয়ে পরিচালক বলেন, তৃতীয় বিশ্বের ছোট্ট একটি দেশের ছোট্ট একটি শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙ্গিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নিষ্পাপ, শুধুমাত্র পরিস্থিতি- পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নিষ্পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজনকে খুন করে ফেলে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায় সহ চার হাজার শিল্পী। সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির। প্রধান শিল্প নির্দেশক সলিল মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা একটা সিনেমা বানাবোআশরাফ শিশিরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT