চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনেই ব্যাট করবেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২১, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও অন্য খেলোয়াড়ের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান তিন নম্বর পজিশনে ব্যাট করতে পছন্দ করেন। গত বিশ্বকাপে সুযোগ কাজে লাগিয়ে অবিশ্বাস্য রকমের ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ফের তিনেই সাকিবের উপর ভরসা রাখবে দল, জানালেন তামিম ইকবাল।

শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে হরেক প্রশ্নের মধ্যে তামিমকে পড়তে হল সাকিবের ব্যাটিং পজিশন প্রসঙ্গের সামনেও। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, তিনেই ব্যাট করবেন দলের সেরা খেলোয়াড়টি।

গত বিশ্বকাপে রানের ফুলঝুরি ছোটানোর পর একবছর খেলার বাইরে থাকতে হয়েছে সাকিবকে। সময়টাতে শান্ত, সৌম্যরা তিন নম্বরে ব্যাট করেছেন। ধারাবাহিক আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। সাকিবের উপর ধারাবাহিকতার সেই প্রত্যাশাটাই থাকবে।

‘অবশ্যই। প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে। তবে মনে রাখতে হবে সাকিব বিশ্বকাপে যা করেছে, সেটা ব্যতিক্রমী। আমি তো চাই প্রতি ম্যাচেই অমন হোক, সেও চাইবে। তবে এটা তো প্রতি ম্যাচে সম্ভব না। একটা ছেলে ৮-৯ ম্যাচে ৬০০ রান করে ফেলেছে, এটা তো আসলে সচরাচর দেখি না। টেনশনের ব্যাপার নাই। আমি নিশ্চিত সে ভালো করবে।’

আশাবাদী হওয়ার পিঠে বিপরীত কিছু ঘটলেও যে সাকিবের উপর আস্থা হারাবেন না তামিম, খোলাসা করলেন সেটিও, ‘এক নাম্বার, সে(সাকিব) এখানে ভালো করেছে। সেটি চালিয়ে যাবে। এটাও মনে রাখতে হবে, যদি শুধু বিশ্বকাপের কথা চিন্তা করে দেখেন যে ওই ৬০০টা রান, এভাবে করে ক্রিকেট খেলাটা একটু কঠিন। যদি এভাবে না হয়, তাহলে প্যানিক করার কিছু নেই, আমি নিশ্চিতভাবেই প্যানিক করব না।’

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক রোজিনাকে নির্যাতনের তদন্ত ও মুক্তি দাবি ওকাবের

পরবর্তী

নতুন শনাক্ত ১৫০৪, মৃত্যু ২৬

পরবর্তী
Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শনাক্ত ১৫০৪, মৃত্যু ২৬

ভাতিজার হাতে চাচা খুন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT