তাহসান তো গান করেন, সংগীতশিল্পী! তিনি গ্যাংস্টার হলেন কবে? অবাক হওয়ার কিছু নেই। তাহসান গান গেয়েছেন, আবার সেই গানের গান ভিডিওতে তিনি অভিনয়ও করেছেন। এখানে তিনি গ্যাংস্টার। গানের শিরোনাম ‘অপ্রাপ্তি’।
গান ভিডিওর নির্মাতা ভিকি জায়েদ জানান, ‘অপ্রাপ্তি’ গানের গান ভিডিওর গল্প দু’জন গ্যাংস্টারকে ঘিরে। একজন তাহসান অন্যজন তৌফিক আহমেদ। তাদের সঙ্গে আছেন আজমেরী আশা। তাকে ঘিরেই ওই দু’জন গ্যাংস্টার নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হন।
এই গান ভিডিওর জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে তাহসানকে। গত কয়েক দিন হাতে গ্লাভস পরে বক্সিং প্র্যাক্টিস করছেন, ঘাম ঝরিয়েছেন, বৃষ্টিতে ছুটোছুটি করেছেন, সঙ্গে রেখেছেন রিভলবার, গাড়ি।
সিএমভি’র কর্ণধার এস কে সাহেদ জানান, চাঁদ রাতে সবাইকে নতুন চমক দেওয়ার জন্য অপেক্ষা করছেন তারা। আর এই চমক যে তাহসানের নতুন গান ভিডিও, তা আর বলার অপেক্ষা রাখে না।

‘অপ্রাপ্তি’ গানের কথা লিখেছেনন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন শাকের রেজা।
গান ভিডিওটি নির্মাণে সহযোগিতা করছে মোশন রক এন্টারটেইনমেন্ট। চাঁদরাতে সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বাংলাফ্লিক্সে দেখা যাবে তাহসানের নতুন এই গান ভিডিও। আর অডিওতে গানটি এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিক অ্যাপে।








