কলম্বো, শ্রীলঙ্কা থেকে: ঢাকায় পা রেখে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে অ্যামব্রোসের মতো কাউকে খুঁজে বের করবেন। ওয়ালশ সেই পথে হাঁটতে হাঁটতে লাল-সবুজ ক্রিকেটের অনেক চড়াই-উতরাই দেখে ফেলেছেন। শততম টেস্টের আগে কলম্বোয় বসে বললেন, তার শিষ্যদের আরো সময় দেয়া উচিত।
শততম টেস্ট ঘিরে তাসকিন-মোস্তাফিজদের ভেতর উদ্দীপনা টের পাচ্ছেন তিনি। জানালেন, ১৫ মার্চ থেকে নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে প্রস্তুত ‘টিম-টাইগার্স’।
প্রথম টেস্টে বাংলাদেশের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যখনই টেস্ট খেলবেন, ২০ উইকেট নেয়ার চেষ্টা করতে হবে। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য সেটা আমরা করতে পারিনি।’
পি. সারা ওভালে এদিন টাইগারদের অনুশীলনে কমবেশি সবাই হাজির ছিলেন। শুরুতেই সাবেক বোলিং কোচ শ্রীলঙ্কার সাবেক টেস্ট ক্রিকেটার রুয়ান কালপাগে মাঠে হাজির হয়ে উদ্দীপ্ত করেন তার শিষ্যদের। সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
সিরিজ বাঁচানোর টেস্টে একাদশে পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। যদি সেটা হয়, তবে বোলিং কম্বিনেশন কী হবে সে বিষয়ে কিছু বলতে চাননি ওয়ালশ, ‘কার পরিবর্তে কাকে নেয়া হবে সেটা প্রধান কোচ হাথুরুসিংহেই ঠিক করবেন।’
বিস্তারিত ভিডিওতে:








