ক্রিকেট

তাসকিন, মিরাজের পর সাকিবের হাসি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন, মিরাজের পর সাকিবের হাসি সহ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। নিজের প্রথম ও ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

৩৩ রানে জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে স্বস্তিতে ছিল তামিম ইকবালের দল। কিন্তু ব্রেন্ডন টেলর ও রেগিস চাকাভার তৃতীয় উইকেট জুটি দুশ্চিন্তায় ফেলতে চলেছিল সফরকারীদের।

সেই জুটির অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই জিম্বাবুয়ে লাইনআপে আঘাত হেনেছেন সাকিব আল হাসান। চাকাভাকে বোল্ড করেছেন বাঁহাতি স্পিনার। স্বাগতিক ব্যাটসম্যান করে যান ২৬ রান। তার ৩২ বলের ইনিংসে চারের মার দুটি।

অধিনায়ক টেলর অপরাজিত আছেন ৩৬ রানে। সঙ্গী ডিওন মেয়ার্স ৩ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৯ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।

বিষয়:টেলর তামিম ইকবাল তাসকিন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…