শিখর ধাওয়ানকে ফিরিয়ে ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর অধিনায়ক বিরাট কোহলিকেও আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন তাসকিন আহমেদ। মাত্র এক রান করেই মুশফিকের তালুবন্দি হয়ে তাসকিনের দ্বিতীয় শিকার হন কোহলি।
ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচটিতে প্রথম সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। ৩৮ বলে ৩০ রান করা শিখরকে আউট করেন তাসকিন।
এর আগে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩০৮ রানের বিশাল লক্ষ্যে ভারতের পক্ষে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন শিখর ধাওয়ান এবং রহিত শর্মা মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভারতের বিপক্ষে সবচেয়ে বড় সংগ্রহের রেকর্ড করে টাইগাররা।
তামিম, সৌম্য এবং সাকিবের অর্ধশতকে ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ৩০৭ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। সাব্বির রহমান ৪১ এবং নাসির হোসেন ৩৪ রানের কাযর্করী ইনিংস খেলেন। ভারতের বিপক্ষে ১০২ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপে করা ৩০৭ রানই টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ভারতের বিপক্ষে টাইগারদের হাইয়েস্ট টোটাল ছিলো ২৯৬ রান।






