চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনকে নিয়ে ব্যাখ্যা দেয়নি আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

আরাফাত সানির বোলিং অ্যাকশন কেনো অবৈধ, আইসিসি সে ব্যাখ্যা দিলেও তাসকিন আহমেদের ক্ষেত্রে কোনো ব্যাখ্যাই দেয়নি ক্রিকেটের বিশ্ব সংস্থা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বিবৃতিতে বলা হয়েছে, চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষায় দেখা গেছে, বাঁ-হাতি স্পিনার আরাফাত
সানির কনুই বল করার সময় গ্রহণযোগ্য মাত্রা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়
যা আইনগতভাবে বৈধ নয়।

তবে তাসকিন আহমেদের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা না দিয়ে
আইসিসি শুধু বলেছে, তার সব ডেভিলারি বৈধ নয়। কেনো বৈধ নয় সেটা আইসিসি
ব্যাখ্যা করেনি।

Banglabid

আইসিসির বিবৃতিতে তাসকিনকে নিয়ে সাত শব্দে বলা হয়েছে: নট অল অব তাসকিন’স ডেলিভারিজ অয়্যার লিগ্যাল (not all of Taskin’s deliveries were legal)।

ব্যাঙ্গালুরুতে প্রথমে টিম ম্যানেজমেন্ট এমন খবর পেয়েছিলে‍া যে আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ হলেও পেসার তাসকিন আহমেদ সন্দেহমুক্ত। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই আসে হতাশার সংবাদ। আইসিসি থেকে বিসিবিকে ইমেইলে জানানো হয়, তাসকিন এবং সানি দু’জনের বোলিং অ্যাকশনই অবৈধ। তাই দু’জনই আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ থাকবেন।

এ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-২০ বিশ্বকাপ আয়োজকদের কাছে তাদের বিকল্প চাইতে পারবে বলে আইসিসি জানিয়েছে।

Reneta

সানির জায়গায় আগেই ডাক পেয়েছিলেন সাকলায়েন সজিব। সর্বশেষ বিসিবি থেকে জানানো হয়েছে, তাসকিন আহমেদের জায়গায় যাবেন শুভাগত হোম।

গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সানির বায়ো-মেকানিক্যাল টেস্ট নেয়া হয়। এরপর পরীক্ষা দেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন দুই আম্পায়ার।

আইসিসি জানিয়েছে, অন্য দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোর জন্যও তাদের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে বাংলাদেশ বোর্ড চাইলে বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে তারা খেলতে পারবেন।

এর মধ্যে ক্রিকেট বোর্ড তাদের অ্যাকশন শুধরে আবারো পরীক্ষার জন্য পাঠাতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বায়োমেট্রিক না হলে অসাধুরাই লাভবান হবে: তারানা

পরবর্তী

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৯

পরবর্তী

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৯

কর ফাঁকির মামলায় নেইমারের অর্থদণ্ড

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT