চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনকে অবৈধ ঘোষণায় নিজের আইনই ভেঙ্গেছে আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

সব ধরণের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হওয়া বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদকে অবৈধ ঘোষণায় নিজের আইন নিজেরাই ভঙ্গ করেছে আইসিসি এমনটাই বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আইনি পরামর্শ চাইতে মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করার পর তিনি বোলিং অ্যাকশন সম্পর্কিত আইসিসির আইন ঘেঁটে এ ব্যাপারে বিসিবিকে অবহিত করেছেন। এছাড়াও তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, আইসিসির নিয়ম অনুসরণ করলে আর বাংলাদেশের উদীয়মান অন্যতম পেসার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করার কোনো উপায় থাকে না। কিন্তু আইসিসি নিজেরাই তাদের তৈরি করা নিয়মই অনুসরণ করেনি।

Banglabid

তিনি আইসিসির এ সম্পর্কিত নিয়ম, তাসকিন ও সানিকে অভিযুক্ত করে দুই আম্পায়ারের দেয়া প্রতিবেদন এবং সর্বশেষ ল্যাব পরীক্ষার ফল ঘেঁটে দেখেছেন – কোনোভাবেই তাসকিন নিষিদ্ধ হতে পারেন না।

বোলিং অ্যাকশন সম্পর্কিত আইসিসির আইনের ২.২.৬ ধারায় বলা আছে, “ল্যাব পরীক্ষায় বোলাররা নির্দিষ্ট সেসব ডেলিভারিই করে দেখাবেন যে ডেলিভারির জন্য আম্পায়াররা তাকে সন্দেহ করেছেন।” কিন্তু মাঠের দুই আম্পায়ার তাসকিনকে নির্দিষ্ট কোন ডেলিভারির জন্য অভিযুক্ত করেননি।

পরীক্ষায় তাসকিনের স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোন সমস্যা পাওয়া যায়নি। তাঁর ৯ টি বাউন্সারের মধ্যে ৩ টিতে সমস্যা পাওয়া যায় বলে জানানো হয়েছে। অথচ নেদারল্যান্ডের সাথে ম্যাচে তাসকিন কোনো বাউন্সারই করেন নি।

Reneta

আইসিসির ২.২.৬ ধারাতেই বলা আছে, “যে ম্যাচে সন্দেহে পড়বেন সেই ম্যাচের করা ডেলিভারির বাইরে অন্য কোনো ডেলিভারি এই পরীক্ষায় অন্তর্ভুক্ত নয়”।

তারপরও তাসকিনের বাউন্সারে যদি সমস্যা থেকেও থাকে, আইসিসির নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে বলা আছে স্টক ডেলিভারির বাইরে অন্য ডেলিভারির জন্য বোলারকে সতর্ক করে দেয়াই সর্বোচ্চ ব্যবস্থা। সতর্ক করে দেয়ার পর যদি বোলার পরে আর কোন ম্যাচে এমন ভুল করেন তবেই ব্যবস্থা নেয়া যাবে।

তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে মাঠের দুই আম্পায়ারের সন্দেহ থেকে শুরু করে ল্যাব পরীক্ষার পর নেয়া কোনো সিদ্ধান্তেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নিজেদের নিয়ম নিজেরাই অনুসরণ করেনি। এ বিষয়ে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বিসিবিকে পরামর্শ দিয়ে লিখেছেন, ২.৩.১ এর ধারা অনুযায়ী সুইজারল্যান্ডের ক্রীড়া আদালতে তারা আপিল করতে পারে।

শনিবার বিকেলে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং নিষিদ্ধ করে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে আইসিসি। আইসিস তাদের ওয়েবসাইটে জানায়, চেন্নাই ল্যাবে বোলিং পরীক্ষা দিয়ে উতরাতে না পারায় এই দুই বোলারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইসিসি তাদের প্রতিবেদনে ব্যাখ্যা দিয়ে বলে, “আরাফাত সানির বেশিরভাগ বলে কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে”তাসকিন সম্পর্কে বলা হয়, “তাসকিনের সব বল বৈধ নয়”।

গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সানির বায়ো-মেকানিক্যাল টেস্ট নেয়া হয়। পরদিন পরীক্ষা দেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন দুই আম্পায়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে ১১৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

পরবর্তী

পাকিস্তানের বিপক্ষে ভারতের বিশাল জয়

পরবর্তী

পাকিস্তানের বিপক্ষে ভারতের বিশাল জয়

সানি-তাসকিনের পাশে বাংলাদেশ

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT