চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবানের ভয়ে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল মুছে ফেলছে আফগানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

তালেবানের কাবুল দখলের পর সাধারণ নাগরিকদের মতো আতঙ্কে ভুগছেন দেশটির সোশ্যাল মিডিয়ার তারকারা।

ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় হওয়া ইনফ্লুয়েন্সাররা বন্ধ করে দিচ্ছেন একের পর এক অ্যাকাউন্ট।

তাদেরই একজন সাদিকা মাদাদগার। তালেবান আসার আগে তার অ্যাকাউন্টটি ছিল অন্য ১০ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্টের মতো।

তালেবানের হাতে ক্ষমতা আসার কারণে সাদিকার মতো অন্যরাও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। অনেকেই পালিয়েছেন বা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন।

সাদিকা দেশটির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘আফগান স্টার’-এ অংশ নিয়ে জনপ্রিয়তা পান সাদিকা। তার অসাধারণ কণ্ঠ ও গায়কির সঙ্গে ‘পাশের বাড়ির মেয়ের’ ইমেজ খুব দ্রুত তাকে ভক্তদের কাছে পৌঁছে দেয়।

ধর্মপ্রাণ মুসলিম হিসেবে মাথা সব সময় ঢেকে রাখা সাদিকার দিন কাটত ইউটিউব ও ইনস্টাগ্রামে নিজের ভিডিও আপলোড করে। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ছিল ২১ হাজারের বেশি। আর ১ লাখ ৮২ হাজার ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে।

Reneta

নিজের গানের পাশপাশি দিনের নানা মুহূর্তের ভিডিও করে আপলোড করতেন সাদিকা। কোনোটিতে থাকত তার তরমুজ কাটার দৃশ্য, কোনোটিতে আবার বন্ধুদের সঙ্গে কান্দাহারে বেড়াতে গিয়ে পিৎজা খাওয়ার ঘটনা।

এমন সব হালকা ও বিনোদনমূলক পোস্টের ফাঁকেই সাদিকা নিজের ইনস্টাগ্রামে তালেবানের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান।

এক পোস্টে লেখেন, ‘আমি আমার দুঃখ-কষ্ট অনলাইনে দিই না, কিন্তু যা হচ্ছে এটাতে আমি চরম বিরক্ত। চোখের সামনে আমার মাটি, মাতৃভূমিকে ধীরে ধীরে ধ্বংস হতে দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’

পরদিন তালেবান কাবুল দখল করে নেয়; সাদিকা পোস্ট করা বন্ধ করে দেন।

লাখ লাখ তরুণ আফগান (যাদের অধিকাংশই নারী ও ধর্মীয় সংখ্যালঘু) অনলাইনে নিজেদের করা পোস্টের জন্য জীবনের ভয়ে আছেন।

তালেবান যখন ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসে, তখনকার ভয়াবহ অবস্থা খুব কম মানুষই ভুলতে পেরেছে।

জনসমক্ষে আসা থেকে নারীদের নিষিদ্ধ করা হয়েছিল। মেয়েরা স্কুলে যেতে পারত না। বিনোদন নিষিদ্ধ ছিল। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের জন্য পাথর ছুড়ে মৃত্যুর মতো নির্মম শাস্তির প্রচলন হয়।

সাদিকার মতো আরেকজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা আয়েদা শাদাব। আফগান তরুণীদের কাছে আয়েদা একজন ফ্যাশন আইকন, যার ইনস্টাগ্রামে ২ লাখ ৯০ হাজার ও টিকটকে ৪ লাখ ফলোয়ার রয়েছে।

কাবুলের নিত্যনতুন ফ্যাশন ও পোশাক পরে তিনি পোস্ট দিতেন প্রতিদিন।

তবে এখন আয়েদা জানেন তার মতো ফ্যাশন সচেতন নারী উদ্যোক্তাদের সঙ্গে কী করতে পারে তালেবান সরকার।

জার্মান বার্তা সংস্থা জেডডিএফকে তিনি বলেন, ‘তালেবান কাবুল দখল নিয়ে আমার মতো যারা রয়েছেন তারা আর নিরাপদ থাকবেন না। আমার মতো নারী যারা মাথা ঢাকে না, তাকে তারা গ্রহণ করবে না।’

তালেবানের ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। ভক্তদের জানান যে, তিনি তুরস্কে যাচ্ছেন।

দেশটির অন্য ইনফ্লুয়েন্সাররাও তার পথেই এগোচ্ছেন।

জনপ্রিয় পপ গায়িকা আরিয়ানা সাইদ বুধবার একটি সেলফি দেন, যাতে দেখা যাচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিমানে দোহা যাচ্ছেন।

ভক্তদের উদ্দেশে করা পোস্টে আরিয়ানা সাইদ লেখেন, ‘দুই অবিশ্বাস্য রাতের পর আমি ভালো আছি ও বেঁচে আছি। আমার হৃদয়, আমার প্রার্থনা ও আমার ভাবনায় সব সময় আপনারা আছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইনজামামের শারীরিক অবস্থা স্থিতিশীল

পরবর্তী

অনুতপ্ত আর কেলি, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

অনুতপ্ত আর কেলি, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনা তার বাবার মতোই গণমানুষের নেতা: রাষ্ট্রপতি

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT