চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তার নাম ‘ওসামা বিন লাদেন’, ভাই সাদ্দাম হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

পেরুর ফুটবলার তিনি। নাম শুনলে অবশ্য চোখ কপালে ওঠার কথা! ১৮ বছর বয়সী এ ফুটবলারের নাম ওসামা বিন লাদেন জিমিনেজ লোপেজ। শুধু তাই নয়, ওসামার পরিবারে আছে সাদ্দাম হোসেনও। ভাগ্যের ফেরে অল্পের জন্য ‘জর্জ বুশ’ হওয়া থেকে বেঁচে গেছে ওসামার ছোট বোন!

চলতি সপ্তাহে পেরুর দ্বিতীয় বিভাগের দল ইউনিয়ন কোমেরসিওতে যোগ দেয়ার পর থেকে আলোচনার তুঙ্গে ওসামা বিন লাদেন। টুইটারে এখন রীতিমত ট্রেন্ডে পরিণত হয়েছেন তিনি। বিন লাদেন লিখতে গিয়ে ইংরেজি ‘ভি’ অক্ষর ব্যবহার হলেও স্প্যানিশ উচ্চারণে ‘ভি’কে ‘বি’ উচ্চারণ করা হয়। তাতে স্পষ্ট হয়ে গেছে, আসলে ওসামার বাবা বিন লাদেনই রাখতে চেয়েছেন।

রেডিও শো ‘কুই থি ইয়ুগেস’এ সাক্ষাৎকারে ওসামা বিন লাদেন জানিয়েছেন শুধু তার নামই নয়, বাবা তার ভাইয়ের নাম রেখেছেন সাদ্দাম হোসেন। তৃতীয় সন্তান ছেলে হলে জর্জ বুশ রাখার ইচ্ছে ছিল ওসামার বাবার। মেয়ে হওয়াতে সেই যাত্রায় রক্ষা!

Banglabid

‘যখন ওসামা বিন লাদেন টুইন টাওয়ার গুঁড়িয়ে দিলো, তখন সব জায়গায় তার নাম। ২০০২ সালে আমার জন্ম, সেখান থেকেই আমার নাম নেয়া।’

‘কেউ এই নাম ব্যবহার করে না। আমাকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখন সবকিছু স্বাভাবিক। আমার শার্টে ওসামা লেখা আছে। একটা সময় মনে হতো নাম পাল্টে ফেলি। কিন্তু আমি এখন স্বাভাবিক।’

বাবা তার নাম ওসামা রাখায় মনে কোনো কষ্ট নেই উঠতি এ ফুটবলারের, ‘আমার মনে হয় বাবা এই নামটা পছন্দ করতেন। আমি জানি পেরুতে হিটলার নামেও একজন আছেন। ঈশ্বর পৃথিবীকে বাঁচিয়ে রেখেছেন, আবার তিনিই ধ্বংস করেন। হয়তো ওসামা অনেক মানুষ মেরেছেন, তাই বলে এমন না যে এই নাম রাখা যাবে না। তবে এই নাম যে মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাতে সন্দেহ নেই।’

Reneta

১৮ বছর বয়সী ওসামার আবার ছেলেও আছে। নাম রেখেছেন সান্তিয়াগো। ওসামার বাবাকে নাম রাখতে দিলে তিনি হয়তো নাতির নামই জর্জ বুশই রাখতেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসামা বিন লাদেনপেরুফুটবললিড স্পোর্টসসাদ্দাম হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি রোহিঙ্গা নিহত

পরবর্তী

সৌদি যুবরাজের বিরুদ্ধে জামাল খাসোগির বাগদত্তার মামলা

পরবর্তী

সৌদি যুবরাজের বিরুদ্ধে জামাল খাসোগির বাগদত্তার মামলা

রোবট বিপ্লব: সৃষ্টির সঙ্গে থাকবে বিনাশ

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT