তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্বের খবর ও জোবাইদা রহমানের বিষয়ে যা বললো বিএনপি

তারেক রহমান ব্রিটিশ নাগরিক বলে প্রকাশ হওয়া খবর অস্বীকার করে বিএনপি নেতারা বলেছেন, এগুলো মিডিয়ার সৃষ্টি। তারা বলেছেন, তারেক রহমান শুধুই বাংলাদেশের নাগরিক। তারেকের স্ত্রী জোবাইদা রহমানের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নের জবাবে তারা বলেছেন, সময় এবং জোবাইদার ইচ্ছের ওপরই তা নির্ভর করবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব নেই- সরকারের এমন অভিযোগ নিয়ে নানা বক্তব্য-পাল্টা বক্তব্যের পর বিএনপি প্রথমবারের মতো জানায়, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক রহমান।
তবে বিতর্ক পিছু ছাড়েনি। কয়েকদিন পর কয়েকটি মিডিয়ায় খবর আসে- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছেন তারেক রহমান। প্রতিষ্ঠানের ঠিকানাসহ প্রতিবেদনে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার তার স্ত্রী জোবাইদা রহমানের।
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা তারেক রহমানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই অনেকে মনে করছেন, তারেকে স্ত্রী জোবাইদা রহমান দেশে ফিরে রাজনীতি যুক্ত হতে পারেন।
দুর্নীতির মামলায় কারাভোগ করছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও ১শ’টির বেশি মামলা রয়েছে।
৮৩টি মামলা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। সারা দেশে নেতা কর্মীদের বিরুদ্ধে ২৫ হাজারের মতো মামলা রয়েছে। তবে দলের নেতারা বলছেন, দলে নেতৃত্ব সংকট নেই বরং বিএনপি এখন আরো সুসংগঠিত।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






