তারেক আনন্দের কথায় ইমরানের ‘প্রেম’
দুই যুবক প্রেমের গল্পে, একজন হাস্যোজ্জ্বল ও অন্যজন গম্ভীর, প্রকৃতির মাঝে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
গীতিকার, সাংবাদিক তারেক আনন্দের কথায় ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র শিল্পী ইমরান ‘বর্ষা চোখের’ নামে একটি গান করেছিলেন। শ্রোতারা বেশ পছন্দ করেছিল গানটি। এবার তার কথায় ‘প্রেম’ নামে নতুন গান গাইলেন সময়ের জনপ্রিয় এ শিল্পী।
এই গানটি ভালোবাসা দিবসে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। সৈকত রেজার পরিচালনায় এতে মডেল হয়েছেন আদর আহমেদ ও অনিন্দিতা মিমি।
ইমরান বলেন, তারেক আনন্দ ভাইয়ের লেখা ‘বর্ষা চোখ’ গানটি শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। ‘প্রেম’ গানটিও রোমান্টিক একটি গান। ভালোবাসা দিবসে আমার শ্রোতাদের জন্য স্পেশাল উপহার।
গীতিকবি তারেক আনন্দ বলেন, এমএমপি রনির আগ্রহের কারণেই আবার ইমরানের কণ্ঠে প্রকাশ হলো আমার লেখা গান। গানটি শ্রোতাদের ভালো লাগবে৷ রনির সুর সংগীতে মুগ্ধ হবেন শ্রোতারা।






