চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাবি ১০ রাকাত, মক্কা-মদিনায় ‘ইতিকাফ’ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসন্ন রমজানে সৌদি আরবে অবস্থিত দুই পবিত্র মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইতিকাফ বা অবস্থান স্থগিত করা হয়েছে। 

সোমবার মসজিদ দুটির শীর্ষ নীতিনির্ধারক জেনারেল প্রেসিডেন্সি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মসজিদে হারাম (কাবা শরিফ) ও মসজিদে নববী (মদিনা) এর প্রধান শায়খ আব্দুর রহমান আস–সুদাইসি বলেন, আসন্ন রমজানে তারাবি ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত পড়া হবে।

মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এ সময় দোয়ায়ে কুনুতও সংক্ষিপ্ত করার কথা বলেন তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় দুটি মসজিদে ২৪ ঘণ্টাই জীবাণুমক্তকরণের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

Reneta

শেখ আবদুর রহমান আল সুদাইসি আরও বলেন, ‘এবার মসজিদে হারাম এবং মসজিদে নববীতে ইফতার আয়োজন স্থগিত থাকছে। তবে দর্শনার্থীদের জন্য আশেপাশের এলাকাগুলোতে ইফতার বক্স বিতরণ করা হবে।

সৌদি গেজেট জানায়, রমজানের শেষ ১০ দিনে এ দুটি মসজিদে এক লাখ মসল্লি ইতিকাফে অংশ নিতেন। তবে সৌদি সিনিয়র স্কলারদের কাউন্সিলের পক্ষ থেকে যেসব দেশে লক ডাউন ও কারফিওর মতো অবস্থা চলছে তাদেরকে বাড়িতে নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।

এরআগে করোনাভাইরাস প্রতিরোধে সৌদি কর্তৃপক্ষ পুরো মাস জুড়ে মসজিদের ভিতরে জামাতে নামায আদায় করা নিষিদ্ধ করে। মসজিদে নামাজ স্থগিত করার সিদ্ধান্তটি সিনিয়র স্কলারস কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রীর মধ্যে বৈঠকের পরেই ঘোষণা দেয়া হয়েছিল।

সৌদি গেজেট বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১০৩ জন। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩৯৮জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিকাফকরোনাভাইরাসমক্কা-মদিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT