তারপরও মাশরাফির ‘চিন্তা’

ভারতে বিপক্ষে যেমন ক্যাচ ছেড়ে ম্যাচ হেরেছিলো টাইগাররা। আজও দুই লঙ্কান টপ অর্ডারের ক্যাচ মিস ভাবিয়ে তুলেছিলো টাইগার ক্রিকেট ভক্তদের। ম্যাচ শেষে ক্যাপ্টেন ম্যাশও শিকার করে নিলেন সে কথা।
তিনি বলেন, ১৪৭ রান জয়ের জন্য যথেষ্ট হলেও না হলেও আমাদের ফাইট দেওয়ার মতো স্কোর ছিলো। কিন্তু এতোগুলো ক্যাচ মিসের পরও আমাদের সেরা দিয়েই জয় পেয়েছি। এটা আমাদের জন্য ভালো জয়। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
মাত্র দুই রানের মধ্যে ২ উইকেট হারানোর পর সাব্বির-সাকিব যেভাবে ব্যাট করেছে তারও প্রশংসা করেন ক্যাপ্টেন ম্যাশ। তিনি বলেন, সাকিব এবং মাহামুদউল্লাহ বড় ভূমিকা রেখে। আর সাব্বির তো ব্রিলিয়ান্ট!
ম্যাচের দ্বিতীয় বলেই ফাস্ট স্লিপে চান্দিমালের সহজ ক্যাচ ছাড়েন সৌম্য সরকার। এখানেই শেষ নয় এর ১০ বল বাদেই সাকিবের বলে দিলশানের ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






