চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের নতুন বছরের ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

ক্যালেন্ডারের পাতায় নতুন বছরের আগমন মানেই নতুন স্বপ্ন, নতুন উদ্যম। পুরনো ঝরা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার মন্ত্র। সাধারণ মানুষের মতো তারা-ঝলমল ভুবনের বাসিন্দারাও এমনটিই প্রত্যাশা করেন। ২০২০ সালে কী কাজ করতে চান, এ বছরে তাদের টার্গেট কী? চ্যানেল আই অনলাইনের সঙ্গে এসব বিষয় শেয়ার করেছেন আলোচিত কয়েকজন তারকা:

নতুন বছরে মুক্তি প্রতীক্ষিত নিজের দুই ছবি নিয়ে আশাবাদী চঞ্চল চৌধুরী
প্রত্যাশার সবটুকুই নাটক আর সিনেমা নিয়ে। এই অঙ্গনের যে ক্রান্তিকাল আমরা পার করছি, আশা করি সামনের বছরগুলোতে তা কেটে যাবে। যোগ্য মানুষ, সততার সঙ্গে কাজ করে নাটক-সিনেমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নতুন বছরের প্রত্যাশা এটুকুই। সামনের বছর আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে, সেটা নিয়েও ভালো কিছু প্রত্যাশা করি। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য শুভকামনা।

নতুন আলোর অপেক্ষায় পপি
নতুন আলোর অপেক্ষায়। পুরোনো তিক্ততা ভুলে জীবন হোক রঙিন। সাজুক বাহারি হাজারো ফুলে। প্রতিটি মানুষ হয়ে উঠুক সুখ-সমৃদ্ধিময়। আমার ভক্ত, সহকর্মী, সব সিনেমাপ্রেমীকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক। নতুন করে ঘুরে দাঁড়াক আমাদের সিনেমা। আবারও শুটিংয়ে মুখরিত হোক আমাদের চিরচেনা এফডিসি।

পরিবারের সঙ্গে সময় কাটাতে চান চিত্রনায়িকা বুবলী  
চলচ্চিত্র ছাড়া আমার ভাবনায় আর কিছুই নেই। ২০১৯ সালে কিছু ভালো ছবিতে কাজ করেছি যা দর্শকরা পছন্দ করেছে। ২০২০ সালেও চাই আরো ভালো ভালো কিছু সিনেমায় কাজ করতে। পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে। সুস্থ ও সুন্দরভাবে থাকতে চাই, নতুন বছরে এটাই চাওয়া। দর্শকদের নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

নতুন বছরে আরো পরিশ্রমী হতে চান নিরব  
২০১৯ আমার ভালো গেছে। আমার আব্বাস ছবি দর্শক পছন্দ করেছে। ২০২০ টাকে আরও রঙিন করতে পারবো বলে বিশ্বাস করি। এ বছর আমার ক্যাসিনো, হৃদয় জুড়ে এবং মালয়েশিয়ান একটি ছবি রিলিজ হবে। প্রতিটি ছবির অন্যরকম ওজন। ক্যাসিনো শেষ করেই নতুন কাজ শুরু করবো। এই ঘোষণা কদিন পরে দেব। আরও বেশি পরিশ্রমী কাজ করতে চাই।

২০১৯-এর চেয়ে ২০২০ অনেক ভালো যাবে ইমনের
২০১৯-এ শাকিব খানের সঙ্গে আমার অভিনীত ‘পাসওয়ার্ড’ বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমা। ২০২০ নামের মধ্যেই একটা ব্যাপার আছে। জোড়া বিশ, আমার মনে হচ্ছে এই জোড় সংখ্যাটি আমার জন্য শুভ হবে। শুধু সংখ্যার ওপর ভিত্তি করে এ কথা বলছি না। এরই মধ্যে এমন কিছু কাজের প্রস্তাব পেয়েছি যা দেখে মনে হচ্ছে ২০১৯-এর চেয়ে ২০২০ অনেক ভালো যাবে। এরই মধ্যে অঞ্জন আইচের দুটি সিনেমায় কাজ শুরু করেছি। ‘আগামীকাল’ সিনেমাটি এ বছরই মুক্তি পাবে। আরেক সিনেমা ‘কানামাছি’ও আসতে পারে। এ মাসেই শুরু করব ‘আকবর’-এর শুটিং। এটি আমার একটি ড্রিম প্রজেক্ট।

রোশানের কাছে ঘুরে দাঁড়ানোর ২০২০
২০১৯-এ বেশ কিছু নতুন সিনেমা হাতে নিয়েছি। অপারেশন সুন্দরবন, সাইকো, উন্মাদ, জ্বিন, ওস্তাদ, মেকাপ। এ সিনেমাগুলো ২০২০ সালেই মানুষ দেখতে পারবে। এবছরেও আরও কয়েকটি সিনেমা হাতে নেব। শুধু আমি নই, অন্যরাও ভালো ভালো সিনেমা করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে ২০২০ সালে অনেক ভালো ভালো সিনেমা আসবে। আমার প্রত্যাশা ২০২০ সালে সাংস্কৃতির বিজয়ের বছর। এর পাশাপাশি একটার পর একটা সিনেপ্লেক্স গড়ে উঠছে। সরকার মফস্বল এলাকায়ো তথ্য কেন্দ্রে আধুনিক সিনে থিয়েটার নির্মাণের ঘোষণা দিয়েছেন। এগুলা সম্পন্ন হলে আমাদের প্রেক্ষাগৃহ সংকট কেটে যাবে। মানুষ ভালো পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবে।

Reneta

ওজন কমাতে চান শবনম ফারিয়া
২০১৯ সালে ঠিকমত কাজ করতে পারিনি। সেজন্য আমার কাজের সংখ্যা তুলনামূলক কম। সোশ্যাল মিডিয়াতে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তবে এ বছরটা ভালো ভালো কাজ দিয়ে ব্যস্ত থাকতে চাই। এক ঘণ্টার নাটক কিংবা সিরিয়াল, সবকাজই করবো। তবে হতে হবে ভালো চিত্রনাট্য ও গল্প। কাজের বাইরে ২০২০ সালে ওজন কমাতে চাই। কমপক্ষে ১০ কেজি ওজন কমাতে হবে এটাই এ বছর আমার অন্যতম লক্ষ্য। নিয়মিত জিম, ডায়েট করতে পারলে কাজটি সহজেই করতে পারব বলে আমার বিশ্বাস। আরো আগেই ওজন কমানোর কাজটি শুরু করেছি। এর মধ্যে পাঁচ-সাত কেজি ওজন কমেছেও। তবে এত দিন বিষয়টিকে খুব বেশি সিরিয়াসলি দেখিনি। নতুন বছরে এসে একদম সিরিয়াস হয়েছি। ১০ কেজি ওজন কমানোর জন্য যত পরিশ্রমই করতে হয় আমি রাজি। এর বাইরে এ বছর কাজে আরো মনোযোগ দিতে চাই।

ব্যক্তিজীবনে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন টয়া
কাজের বিষয়ে তো রেজ্যুলেশনের শেষ নেই। প্রতি মুহূর্তেই মনের মধ্যে কাজ নিয়ে নানা চিন্তা, পরিকল্পনার কথা আসতে থাকে। তাই নির্দিষ্ট করে কাজের ক্ষেত্রে কোনো রেজ্যুলেশনের কথা বলতে পারব না। তবে নতুন বছরে ব্যক্তিজীবনের বড় একটি সিদ্ধান্ত নিয়েছি। এ বছরই বিয়ে করার ইচ্ছা আমার। তবে কোন মাসে তা এখনো ঠিক হয়নি। আমি একটি ছেলেকে পছন্দ করি। শুধু আমি বিয়ে করতে চাইলেই তো হবে না। তার পক্ষ থেকেও সমান আগ্রহ থাকতে হবে। এই আগ্রহটা অনুভব করলেই সবাই বিয়ের দিনক্ষণ জানতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনচঞ্চল চৌধুরীটয়ানিরবপপিবুবলীলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT