চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-এনামুলদের জয়, ব্রাদার্সের রাহাতুলের অলরাউন্ড নৈপুণ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তামিম-এনামুলদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে রাহাতুল ফেরদৌসের অলরাউন্ড নৈপুণ্যে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৩ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে বিকেএসপির ৪-নম্বর মাঠে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে শেখ জামাল। সৈকত আলি ২৮, মোহাম্মদ আশরাফুল ১৬, সোহরাওয়ার্দী শুভ ৩৪ রান করে দেন।

রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।

Banglabid

লক্ষ্য তাড়ায় নেমে প্রাইম ব্যাংককে ঝড়ো শুরু এনে দেন রনি তালুকদার। ৪ চার ও ২ ছয়ে ৩৪ বলে ৪৮ করে আউট হন। ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তোলে দলটি।

তামিম ইকবাল ২৭ বলে ২৩, অধিনায়ক এনামুল হক বিজয় ৩৩ বলে ৩৫, মোহাম্মদ মিঠুন ১৯ বলে অপরাজিত ২১ রান করে ম্যাচের শেষ টেনে আনেন।

অন্য ম্যাচে, রাহাতুলের অলরাউন্ড নৈপুণ্যে ৩৩ রানের জয় পেয়েছে ব্রাদার্স। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৭ তোলে দলটি। রাহাতুল ৩ চার ও ২ ছয়ে ৪৪ বলে ৫৪ রান করেন। ২১ বলে ৩৪ রান দেন নাঈম ইসলাম জুনিয়র।

Reneta

জবাব দিতে নেমে এক বল আগে গুটিয়ে যাওয়ার সময় ১১৪ রানের বেশি যেতে পারেনি পারটেক্স। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি এসেছে তাদের ধীমান ঘোষের থেকে।

রাহাতুল বল হাতেও সফল। ৪ ওভারে ৩৪ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সাকলাইন সজীব ও সুজন হাওলাদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুলতামিমবঙ্গবন্ধু ডিপিএল-২০২১ব্রাদার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতার উপ হাইকমিশনের প্রেস সচিব হলেন রঞ্জন সেন

পরবর্তী

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে চড় মারলেন এক ব্যক্তি

পরবর্তী

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে চড় মারলেন এক ব্যক্তি

পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত আপাতত বাতিল

সর্বশেষ

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT