চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ৫ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বিপিএল চলাকালীন মিরপুরের উইকেটকে ‘জঘন্য’ বলায় বিসিবির শোকজ নোটিশ পেয়েছিলেন। পরে শুনানিতে হাজির হয়ে মন্তব্যের জন্য ‘অনুতপ্ত’ বলে জানান তামিম ইকবাল। এরপরও শাস্তি এড়াতে পারলেন না। টাইগার ওপেনারকে ৫ লাখ টাকা জরিমানা করার সঙ্গে সতর্কবার্তাও দিচ্ছে বিসিবি।

সোমবার বেক্সিমকো কার্যালয়ে তামিমের জরিমানা ও সতর্কবার্তার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেন, ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী বিসিবির আগামী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

‘ওকে(তামিম) আর্থিক জরিমানা করা হয়েছে। মাশরাফী, মোসাদ্দেক, বিদেশি ক্রিকেটাররাও উইকেট নিয়ে একইরকম কথা বলেছে বলে অনেকে বলছে। কিন্তু তার ব্যাপারটি একেবারেই ভিন্ন। তামিমের কথার প্রভাব বাংলাদেশের ক্রিকেটের ওপর আসতে পারে।’

Banglabid

সেটি কেমন তারও একটি ধারনা দিয়েছেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান, ‘ক্রিকেটাররা পিচ নিয়ে বলতেই পারে। কিন্তু আউটফিল্ড-কিউরেটর নিয়ে বলবেন কেন? আমাদের আউটফিল্ড দুই ডিমেরিট পয়েন্ট পেয়ে বসে আছে। চার পয়েন্ট হলে ঢাকায় আর কোন খেলাই হবে না। তাতে একজন অধিনায়ক এ ধরনের কথা বলতে পারেন না! ওকে আরও দায়িত্বশীল হতে হবে।’

ঘরোয়া লিগে ম্যাচ চলাকালীন কিশোর দর্শক পোটানোয় সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, ২০ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞার কথাও এদিন জানান বোর্ড প্রধান। ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী সাব্বিরের শাস্তিও বিসিবির আগামী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত পাবে।

বিপিএলের শেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তামিম। টুর্নামেন্টের সময় ঢাকার উইকেটকে ‘জঘন্য’ বলেন দলটির অধিনায়ক। তামিমের মন্তব্যের দিনই ম্যাচ শেষে উইকেট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফীও। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মার্জিত ভাষায় সমালোচনা করায় বিসিবি তার বিরুদ্ধে অভিযোগ আনেনি।

Reneta

রংপুরের বিপক্ষে লিগপর্বের ম্যাচের পর সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে সমালোচনা করেন তামিম বলেছিলেন, ‘মিরপুরে প্রচুর খেলা হয় বলে সবসময় একটা অজুহাত দেয়া হয়। ১০ দিন খেলা হয়নি। তারপরও এমন উইকেট! এটা সেই (কিউরেটর) ভাল উত্তর দিতে পারবে। এতগুলো দর্শক এসে যদি ৯৭ রান দেখে, আর সেটি পার করতে যদি শেষ ওভার লাগে, সেটা খুবই হতাশার। বোর্ড, খেলোয়াড় সবাই চায় বিপিএল পরের ধাপে উঠুক। সেজন্য উইকেট তো ঠিক থাকতে হবে। এমন জঘন্য উইকেটে ক্রিকেট হয়!’

ওই ম্যাচে আগে ব্যাট করে রংপুর ৯৭ রানে অলআউট হয়। ছোট লক্ষ্য তামিমের দল টপকায় শেষ ওভারে, সেটিও আবার ৬ উইকেট হারিয়ে। এরপরই সংবাদ সম্মেলনে এসে তামিম শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটকে ‘জঘন্য’ বলেন।

পরে কোড অব কন্ডাক্ট অনুসারে তামিমের বক্তব্য মেনে নিতে পারেনি বিসিবি। যে কারণে তাকে চিঠি দেয়া হয়। তার শুনানিও হয়েছিল। এবার এল জরিমানার ঘোষণা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবিসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১

পরবর্তী

মন্ত্রিসভার রদবদলে যুক্ত হচ্ছেন কয়েকজন

পরবর্তী

মন্ত্রিসভার রদবদলে যুক্ত হচ্ছেন কয়েকজন

তিশা-ফারুকীর ঘরোয়া নিউ ইয়ার পার্টিতে তারা

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT