স্পোর্টস

তামিমের ২০তম অর্ধশতক

তামিমের ২০তম অর্ধশতক

মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই টাইগারদের ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারে দেখা পেয়েছেন ২০তম অর্ধশতকের। শুক্রবার ঢাকা টেস্টে সাতটি চারের সাহায্যে তিনি অর্ধশতকের কোটা পার করলেন।

টেস্টে ক্যারিয়ারের ৪৪ ম্যাচে ৮৩ তম ইনিংসে এসে ২০তম অর্ধশতকের দেখা পেলেন তামিম।

ইংল্যান্ডের বিপক্ষে তামিমের ৭ টেস্টের ১২ ইনিংসে এটি তামিমের ষষ্ট অর্ধশত। এছাড়া ইংলিশের বিপক্ষে দুটি সেঞ্চুরিও আছে টাইগার এই ব্যাটসম্যানের।

বিষয়:তামিম ইকবাল বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…