চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ট্রিপলের পর নাঈমের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ট্রিপল সেঞ্চুরি করে তামিম ইকবাল ইস্ট জোনকে প্রথম ইনিংসে এনে দিয়েছিলেন ৩৪২ রানের লিড। নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে আর ব্যাটিংয়ে নামতে হয়নি তামিম-মুমিনুলদের। তরুণ অফস্পিনার একাই ৬ উইকেট নিয়ে সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়েছেন ৩৩৩ রানে।

সোমবার ইনিংস ও ৯ রানের ব্যবধানের জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু করেছে ইস্ট জোন।

সেন্ট্রাল জোন: ২১৩ ও ৩৩৩, ইস্ট জোন: ৫৫৫/২ (ইনিংস ঘোষণা)

শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষদিনের খেলা এক ঘণ্টা বাকি থাকতেই গুটিয়ে যায় ইস্ট জোন। নাঈম ২৯ ওভার বোলিং করে ৮৫ রান খরচায় নেন ৬ উইকেট।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নেন ২টি উইকেট। রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি নেন একটি করে উইকেট।

সেন্ট্রালের মোহাম্মদ মিঠুন ৮৩, তাইবুর রহমান ৬২ ও নাজমুল হোসেন শান্ত করেন ৫৪ রান। পাকিস্তান সফরে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান ৩৩ ও শুভাগত হোম করেন ৩৫ রান।

ইস্ট জোনের ওপেনার তামিম ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে অনুমেয়ভাবেই হাতে তুলেছেন ম্যাচসেরার পুরস্কার।

ট্যাগ: তামিমনাঈমবিসিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জি কে শামীমের চার দেহরক্ষীকে কেন জামিন নয়: হাইকোর্ট

পরবর্তী

এবার সিনেমার নায়ক হরভজন

পরবর্তী

এবার সিনেমার নায়ক হরভজন

সেঞ্চুরির টাটকা স্মৃতিতে পাকিস্তানের বিমান ধরছেন লিটনও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬

পিঁপড়া কাসেম বইয়ের প্রকাশনা উৎসব

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ‘মৃত ভেবে’ তরুণীর ছবি ভাইরাল, পরে যা জানাল পুলিশ

আগস্ট ২৯, ২০২৬

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT