ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টসে হেরে ব্যাট করছে ‘টিম টাইগার্স’। তবে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারা পাচ্ছেনা বিস্ফোরক ওপেনার তামিম ইকবালকে।
অসুস্থতার জন্য তিনি একাদশের বাইরে রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান।
জাম্পার তৃতীয় শিকার সাকিব আল হাসান। ১৬ তম ওভারে দ্বিতীয় বলে শর্ট থার্ড ম্যানে নাথান কোল্টার নাইলের তালুবন্দী হন তিনি। তার বিদায়ে এখন ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।
মিথুনের ১৬ রান বাদে প্যাভিলিয়নের পথ ধরেন শুভাগত হোম। তিনিও জাম্পার শিকার। এলবিডাব্লিউয়েল ফাঁদে পড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ রান। তার বিদায়ে এখন ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসানের সঙ্গে ৩৭ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন মোহাম্মদ মিথুন। ফেরার আগে ২২ বল খেলে তিনি সংগ্রহ করেন ২৩ রান। অ্যাডম জাম্পার বলে ওয়াটসনে হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ষষ্ঠ ওভারে ওয়াটসরে দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির রহমান। ওয়াটসনকে তুলে মারতে গিয়ে মিড অনে জেমস ফকনারের হাতে ক্যাচ দেন তিনি।
শুরুতেই সৌম্য সরকারকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে সাফল্য পাইয়ে দেন শেন ওয়াটসন। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলের তালুবন্দী হন তিনি। স্কোর বোর্ডে রান তখন মাত্র ২।
সাময়িক নিষিদ্ধ সানি-তাসকিনের
অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম, অভিষিক্ত সাকলাইন সজিব। আর
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার সামনেও আজ জয়ের বিকল্প নেই। অন্যাদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের স্বাদ পায় ‘টিম টাইগার্স’।
মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার জয়-পরাজয়ের হিসাবে এগিয়ে অজিরাই।
ওয়ার্নার-ওয়াটসনদের বিপক্ষে ওয়ানডেতে একটি জয় থাকলেও তিনটি টি২০ ম্যাচের
সবকটিতেই হারের স্বাদ পেতে হয়েছে টাইগারদের।






