চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা’ পুরস্কার পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২৯, মে ২০১৬
বাংলাদেশ
A A

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র যৌথ আয়োজনে রোববার ‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৬’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বিজয়ীরা হলেন, সেরা স্থানীয় পত্রিকা রিপোর্ট বিভাগে খোরশেদ আলম সাগর, লালমনিরহাট জেলা প্রতিনিধি, বাংলানিউজ২৪.কম এবং সুনীল সিংহ, স্টাফ রিপোর্টার, সিলেটের ডাক।

সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া বাংলা বিভাগে হামিদ-উজ-জামান মামুন, স্টাফ রিপোর্টার, দৈনিক জনকন্ঠ (বর্তমানে দৈনিক যুগান্তরে কর্মরত) এবং জিয়াউল হক মিজান, সিনিয়ার রিপোর্টার, দৈনিক নয়াদিগন্ত।

সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া ইংরেজি বিভাগে দৌলত আক্তার মালা, স্পেশাল করেস্পন্ডেন্ট, দি ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং এস. দিলীপ রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি, দি ডেইলি স্টার।

সেরা টিভি রিপোর্টে রিতা নাহার, সিনিয়ার রিপোর্টার, বৈশাখী টেলিভিশন এবং ঝর্ণা রায়, সিনিয়ার রিপোর্টার, দেশ টেলিভিশন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক। গেস্ট অব অনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে তামাকপণ্যের প্যাকেটে নিচের অংশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেয়া হলেও আগামী ১৯ জুন থেকে আইন অনুযায়ী সকল তামাকপণ্যের প্যাকেটের উপরিভাগের ৫০ শতাংশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী আসবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা হবে। এ লক্ষ্য অর্জনে সরকারের সকল মন্ত্রণালয়কে সাথে নিয়ে সমন্বিত ভাবে কাজ করা হবে।

এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের উপ-সম্পাদক মোজাম্মেল হোসেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তিরক্ষায় পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান

পরবর্তী

মন্ত্রীও পারছেন না বিআরটিএ দালালমুক্ত করতে

পরবর্তী

মন্ত্রীও পারছেন না বিআরটিএ দালালমুক্ত করতে

সহজে ভারতের ভিসা পেতে ‘ঈদ ভিসা ক্যাম্প’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT