চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের ‘রিয়েল আদালতে’ বিচার হবে: ড. কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনদের উপর হামলাকে শহীদ বুদ্ধিজীবীদের উপর হামলার সঙ্গে তুলনা করে যারা হামলা করেছে এবং যারা হামলার নির্দেশ দিয়েছে তাদের ‘রিয়েল আদালত’- এ বিচার হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ড. কামাল হোসেন।

শুক্রবার পুরনো পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকে বুদ্ধিজীবী দিবস ছিল। আমার অনেক বন্ধু শহীদ হয়েছেন। তাদেরকে আজ শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। সেখানে হামলা হয়েছে। শহীদদের স্মৃতির সামনে এমন ঘটনা শহীদদের অবমাননা। এটা মেনে নেয়া যায় না। এর বিচার হবে।

তিনি বলেন, যারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে হামলা করেছে এরা কারা? এদের পরিচয় কী? কয় পয়সা পেয়ে তোমরা এই কাজ করেছো? এটা কোনো সুস্থ, দেশপ্রেমিকের কাজ হতে পারে না। এই হামলায় শহীদদের আত্মা কষ্ট পাবে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এটাও ভুলে গেছে তারা। এরা কিছু ছোকরা। কিছু টোকাই। ভাড়াটিয়া। এরা কারা? এদের ভাড়া করেছে কার?

Banglabid

ড. কামাল হোসেন বলেন, আইজি সাহেব, আপনার ব্যাপারে আমি ভালো জানি। আমি লিখিত চিঠি পাঠাবো আপনাকে। আজকে পুলিশের ব্যাপারে যা শুনেছি, তা বিশ্বাস হচ্ছে না। আপনি বিশ্বস্ত লোকদের দিয়ে তদন্ত করান। আমরা তদন্তে সহয়োগিতা করবো। শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে এই কাজ করবো। আমি লেগে থাকবো।

পুলিশ হামলায় সহযোগিতা করেছো অভিযোগ করে তিনি বলেন, যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার না করে হামলার শিকার হওয়াদের গ্রেপ্তার করেছে। আমি প্রত্যেকটি এরেস্টের তথ্য চাই৷

পুলিশকে তিনি বলেন, পুলিশ তোমরা এটা জেনে রাখো, যারা বেআইনি আদেশ দিচ্ছে কেউ চিরস্থায়ী নয়। যারা কোনো আইন ভঙ্গ করছে না তাকে এরেস্ট করে সংবিধান লংঘন করেছো।

Reneta

‘পুলিশ, কার কথা মতো এগুলো করছো? কে বাধ্য করছে যারা আদেশ দিচ্ছে, তাদের রিয়েল আদালতে বিচার হবে”।

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, যারা ১৫ দিনের জন্য ক্ষমতায় আছো, তারা বেআইনি আদেশ দেয়া বন্ধ করো। মাথা ঠান্ডা রেখে এসব বন্ধ করো। ভালো কিছু করো৷ সরকারকে বলছি, আপনারা আইন মানেন। সরকার আইনের উর্ধ্বে না৷ এই দেশে কোনো সরকার আইনের উর্ধ্বে না। এটাই স্বাধীনতার অর্থ।

তিনি আরও বলেন, এমন হামলার যারা নির্দেশ দিচ্ছে স্বাধীন দেশে তাদের লজ্জা পাওয়া উচিত। তোমরা আর মাত্র ১৬ দিন ক্ষমতায় আছো। এর মধ্যে ভালো ভাবে থাকো। যা করছো তার জন্য ১৬ দিন পর বিচার হবে।

এসময় তিনি মানুষের উপর ১০০ ভাগ আস্থা আছে উল্লেখ করে বলেন, তারা বিচার করবে। তারা আইনের শাসন ফিরিয়ে আনবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনড. কামাল হোসেনশহীদ বুদ্ধিজীবী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT