তারকাকথন

‘তাদের প্রতি সমবেদনা’

‘তাদের প্রতি সমবেদনা’

জাকিয়া বারী মম

জাকিয়া বারি মম। ছোট পর্দার ব্যস্ত তারকা। বিভিন্ন উৎ​সবে এ​ দেশের কিছু টিভি চ্যানেলের কর্তৃপক্ষ ভারতীয় শিল্পীদের ​আনেন। তাদের দিয়ে লাইভ অনুষ্ঠান প্রচার করেন। এ ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যটাস দিয়েছেন। তিনি লিখেছেন—

‘এই উৎসবেও যারা বিদেশি বা ইন্ডিয়ান গায়ক-গায়িকা বা অভিনেতা-অভিনেত্রীদের ছাড়া চ্যানেল বাঁচাতে পারেন না, তাদের প্রতি সমবেদনা। কারণ আমাদের দেশে এমন গুণী শিল্পীর সংখ্যা অনেক এবং একই সাথে যারা অনেক জনপ্রিয়। আর তাদের যারা নিজেদের পরিপূরক করতে পারেন না, তারা সনবেদনারই যোগ্য। প্লিজ, আপনাদের বলছি, আর কত? আর কত ইন্ডিয়ান আগ্রাসন? আমি তো দেশি গান আর অভিনয় দেখেই খুশি অনেক। আপনি কেন নন? মোরালিটি আর প্রিন্সিপাল বিসর্জন দিয়ে আর কত? দিন শেষে চোখ বন্ধ করলে শান্তি পান?’

‘তাদের প্রতি সমবেদনা’

বিষয়:জাকিয়া বারী মম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…