চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের ‘অসাধারণ মুহূর্ত’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া টেস্ট দলকে গত বছরও নেতৃত্ব দিয়েছেন তারা। ক্রিকেট মাঠে আবারও তাদের দেখা হল, প্রায় ১০ মাস পর। গত বছরের মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের কারণে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়ায় আরও কিছুদিন জাতীয় দলের বাইরে থাকতে হবে তাদের।

এ বছরের মার্চে উঠে যাবে নিষেধাজ্ঞা। তার আগে অসাধারণ একটি মুহূর্ত এল স্মিথ-ওয়ার্নারের সামনে। উপলক্ষ বিপিএল। স্মিথ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ও ওয়ার্নার সিলেট সিক্সার্সের অধিনায়ক হয়ে রোববার মিরপুরে নেমেছিলেন টস করতে।

তখন কেমন অনুভূতি হচ্ছিল সেটি জানা গেল ম্যাচ শেষে। সংবাদ সম্মেলনে আসা ওয়ার্নার বললেন, ‘এটা সত্যিই অসাধারণ যে আমরা দুজন দু’দলের নেতৃত্বে। আমরা চেষ্টা করবো যেন তরুণ ক্রিকেটারদের মধ্যে আমাদের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান পৌঁছে দিতে পারি।’

Banglabid

বিপিএলে নিজের অভিষেক ম্যাচ রাঙাতে পারেননি ওয়ার্নার। বাংলাদেশের তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হন রানআউট। তার আগে দুই বাউন্ডারিতে করেন ১৪ রান। স্মিথের কাছে টস হারের পর ম্যাচটাও হেরেছে তার দল।

উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ওয়ার্নার। হৃদয় তখন উইকেটে নতুন। চাইলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে নিজের উইকেট বিলিয়ে ওয়ার্নারকে দিতে পারতেন নতুন জীবন। কিন্তু সেটি করেননি হৃদয়।

তাতে অবশ্য হতাশ নন ওয়ার্নার। বললেন ব্যাপার না, ‘এটা আসলে কোনো ব্যাপার না। দিনশেষে আমরা এ বিষয়ে কথা বলেছি। সে বললো যে তিন/চারবার সে আমাকে ডেকেছে। আমি বলেছিলাম যে আমাদের হ্যাঁ বলাটা ঠিক হবে না। আপনাকে বল মেরে অপেক্ষা করে দেখতে হবে। এটা ক্রিকেট খেলায় ঘটে থাকে। কেউ ভুল করেনি। এটা ভুল বোঝাবুঝি এবং আমরা এটা নিয়েই এগিয়ে যাই।’

Reneta

ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে যান ওয়ার্নার। স্ট্রাইকপ্রান্তে থাকা হৃদয় স্কয়ারলেগে বল ঠেলে দেন। রান কল করে হৃদয়ের প্রান্তে চলে যান ননস্ট্রাইকে থাকা ওয়ার্নার। দুই ব্যাটসম্যানই তখন একপ্রান্তে! টিভি রিপ্লেতে দেখা গেছে ওয়ার্নার ক্রিজ ছুঁয়েছেন আগে, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন তাকেই। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা জানালেন ওয়ার্নারও।

‘দলের ছেলেরা বলছিল ওটা সঠিক সিদ্ধান্ত ছিল না। আমি দেখিনি কি ঘটেছিল। কিন্তু আপাতদৃষ্টিতে আমি ভেতরে ছিলাম। ক্যামেরার পেছনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন এবং এ ধরণের সিদ্ধান্ত মিস করতে পারেন, আমি বিষয়টি বুঝতে পারছি না। যিনি সিদ্ধান্ত দিয়েছেন আমি তার হয়ে এখানে কথা বলতে পারি না। যদি আউট না হয়ে থাকি, তাহলে আউট হইনি। আমার সিদ্ধান্তটা মেনে নিতেই হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানের স্কুলশিক্ষার্থী সবচেয়ে কমবয়সী পেশাদার গো খেলোয়ার

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

মন্ত্রিসভায় ৯ আইনজীবী

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT