চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজিন আহমেদ নেই, তাকে ঘিরে টিভি তারকাদের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২২, মে ২০১৮
বিনোদন
A A

আচমকা আজ বিকেল ৪ টা ৩৫ মিনিতে মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। হঠাৎ তাঁর এমন চলে যাওয়ায় নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও চলছে এই অভিনেত্রীর স্মরণে স্মৃতিচারণ।

টিভি নাটকে নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড তাজিন আহমেদের মৃত্যুতে শোকা প্রকাশ করেছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক শোক প্রকাশ করে বলেছেন, তাজিনের আত্মার শান্তি কামনা করছি। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নাট্য নির্মাতা সাগর জাহান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন, আমিন।

নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, তাজিন আহমেদ আর নেই। এমন কি কথা ছিল? আমার নির্দেশিত প্রথম প্রচার হওয়া নাটকের শিল্পী ছিলেন তাজিন। নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, এভাবে চলে গেলেন? ওপারে ভালো থাকুন। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাজিন আপার বিদেহী আত্মার শান্তি কামনা করছি!

নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদৌস লিখেছেন, অভিনেত্রী তাজিন আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

উপস্থাপক আনজাম মাসুদ লিখেছেন, জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ এর অকাল মৃত্যুতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ গভীর শোক প্রকাশ করছে। সংগঠনের সভাপতি জনাব চয়ন ইসলাম এবং সাধারণ সম্পাদক আসলাম শিহির এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহতালা তাকে জান্নাত নসিব করুন, আমিন।

Reneta

তাজিনের মৃত্যুর আগে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী মৌসুমি হামিদ। স্মৃতি হাতড়াতে গিয়ে তিনি বলেন, একটু আগে যখন তোমার গালে হাত বুলাচ্ছিলাম তখন মনে হচ্ছিল তুমি জেগে উঠবা বলবা সর, যাহ ঘুমাইতে দে। শুটিংয়ে তো যখন ঘুমাইতা উঠে যাইতা, এখনতো উঠোনা আপু। তোমার নরম গালে শেষ বারের মত হাত বুলালাম বিশ্বাস হচ্ছে না। এত কষ্ট মনে নিয়ে চলে যাওয়া উচিত হয় নাই তাজিন আপু। হাঁসের মাংস খাইতে পারলাম না। ভাল থাইকো যেখানেই থাকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোট পর্দাতাজিন আহমেদতারকালিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT