চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের বিশ্বরেকর্ডের সঙ্গী লঙ্কান হাসারাঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ওয়ানিডু হাসারাঙ্গা

ওয়ানিডু হাসারাঙ্গা

ওয়ানডেতে অভিষেকেই হ্যাটট্রিক করার বিশ্বরেকর্ডে নাম লেখালেন ভানিডু হাসারাঙ্গা। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন লঙ্কান লেগস্পিনার। তার আগে এই অভিজাত ক্লাবে নাম ছিল শুধু বাংলাদেশের অফস্পিনার তাইজুল ইসলাম এবং সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার।

সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি ৪২তম হ্যাটট্রিক। তবে কোন লেগস্পিনারের প্রথম!

১৯ বছর বয়সী হাসারাঙ্গা অনূর্ধ্ব-১৯ দলে প্রতিভার ঝলক দেখিয়ে জাতীয় দলের কড়া নাড়ছিলেন অনেকদিন ধরেই। রোববার জাতীয় দলের পোশাক গায়ে চাপিয়েই গড়ে ফেললেন ইতিহাস।

এদিন গলেতে সপ্তম বোলার হিসেবে তার হাতে বল তুলে দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শুরুতে এক ওভার হাত ঘোরান হাসারাঙ্গা। পরে কয়েক ওভার বিরতি দিয়ে আবারো আক্রমণের ডাক পান। জিম্বাবুয়ের ইনিংসে তখন ৭ উইকেট নেই।

ইনিংসের ৩৪তম ওভার চলছিল তখন। প্রথম বলেই ম্যালকম ওয়ালারের কাছে চার খেয়েছেন। পরের বলে ওয়ালাকে বোল্ড করে শুরু। একে একে ডোনাল্ড টিরিপানোকে এলবিডব্লিউ এবং টেন্ডাই চাতারাকে গুগলির ফাঁদে বোল্ড করে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। ২.৪ ওভারের স্পেলে ১৫ রানে ৩ উইকেট।

ওয়ানডে অভিষেকে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ডটি টাইগার অফস্পিনার তাইজুল ইসলামের। জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১৪ সালে অর্জনটি ছিল তার। আর ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকসহ ১৬ রানে ৬ উইকেট নিয়ে ওয়ানডে অভিষেক আলোকিত করেন প্রোটিয়া রাবাদা।

Reneta

হাসারাঙ্গার হ্যাটট্রিকের দিনে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ১১৯ বল হাতে রেখেই জিতে নিয়েছে ম্যাচ। সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে লঙ্কানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন নিয়ে চক্রান্তের বিরুদ্ধে সতর্ক অবস্থানে ১৪ দল: নাসিম

পরবর্তী

সংগীত গবেষক করুণাময় গোস্বামীর শেষকৃত্য সোমবার

পরবর্তী
ড. করুণাময় গোস্বামী

সংগীত গবেষক করুণাময় গোস্বামীর শেষকৃত্য সোমবার

মোটিভেশনাল স্পিচ ও প্লাসিবো মেডিসিন: গুরুর বাণী আর গরুর মূত্রপানের অত্যাধুনিক পণ্যায়ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT