চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে পরিষ্কার হতে বলল আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুর্নীতিতে জর্জরিত শ্রীলঙ্কান ক্রিকেটকে কলঙ্ক ধুয়ে পরিষ্কার হওয়ার আহ্বান জানিয়েছে আইসিসি। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লঙ্কান দুর্নীতিগ্রস্থ খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অপরাধের জন্য ক্ষমাও চাইতে বলেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। সময়সীমা পার হয়ে গেলে পরিণাম খারাপ হবে বলেই হুঁশিয়ারি তাদের।

বর্তমান সময়ে লঙ্কান ক্রিকেট বোর্ডকে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ বোর্ড বলে আখ্যায়িত করেছে আইসিসি। ক্রিকেটের উপর থেকে নিচ পর্যন্ত পাপে জর্জরিত বলে গত মাসে দাবি করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। নামী-দামি সাবেক, বর্তমান খেলোয়াড়দের অনেকেই আছেন সন্দেহের তালিকায়। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের একটি টেস্ট নিয়েও তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।

দুর্নীতিতে জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে অপরাধ স্বীকার করলে সাজা ও জরিমানা কমিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আইসিসির বেঁধে দেয়া সময়ের জবাবে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন আকসু প্রধান অ্যালেক্স মার্শাল। অনেকের স্বীকারোক্তিতে অজানা অনেক জোচ্চুরির ঘটনাও নিকট ভবিষ্যতে আলোতে আসবে বলে সোমবার বিবৃতিতে জানান মার্শাল।

‘শেষ কয়েকদিনের মধ্যে আমি ক্রিকেটে সৌহার্দ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। সবাই এগিয়ে আসুন। যার যার কাছে দুর্নীতিবিষয়ক তথ্য আছে সেগুলো কঠোর আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিন।’

নির্দিষ্ট সময়সীমার পর কারও দুর্নীতি প্রমাণ হলে তাকে কমপক্ষে পাঁচ বছর নিষিদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আকসু প্রধান।

Reneta

সাবেক বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালার সময়ে সবচেয়ে করুণ অবস্থা হয় লঙ্কান ক্রিকেটের। এরপরও মেয়াদ শেষ হওয়ার নয় মাস পর্যন্ত চাকরি ছাড়েননি তিনি। গত বছরের মে মাসে পদ থেকে সরেছেন সুমাথিপালা। গত নভেম্বরে দুর্নীতির সন্দেহে সাবেক পেস বোলার দিলাহারা লোকুত্তিগেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। তার আগে লঙ্কান কিংবদন্তি ও সাবেক প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া ও সাবেক পেসার নুয়ান জয়সার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আকসু।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিলিড স্পোর্টসশ্রীলঙ্কান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

গঙ্গা নদীতে খাবারের উচ্ছিষ্ট ফেললে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে: আদালত

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

মে ১৮, ২০২৬

ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT