চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের সঙ্গে বিধিনিষেধ প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের সংযোগের ক্ষেত্রে দীর্ঘ সময়ব্যাপী চলমান বিধিনিষেধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন তথ্য জানিয়েছেন।

কয়েক দশক আগে নিজে থেকেই এই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন উদ্দেশ্য ছিলো এই দ্বীপের মালিকানা দাবি করা চীনা সরকারকে সন্তুষ্ট করা। বিবৃতিতে বলা হয়েছে, এখন এসব নিয়মনীতি অকার্যকর।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে চীনা সরকার অসন্তুষ্ট হবে এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। আসছে ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতেই এমন সিদ্ধান্ত এলো।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবেই বিবেচনা করে কিন্তু তাইওয়ানের নেতাদের দাবি এটি একটি সার্বভৌম রাজ্য। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে বিভ্রান্তি রয়েছে।

বিবৃতিতে পম্পেও বলেন, আমেরিকার কূটনীতিক এবং তাদের তাইওয়ানিজ সমমনাদের সংযোগ সীমাবদ্ধ করার উপর জটিল নিষেধাজ্ঞা দেয়। আজ আমি সেই সব স্বেছায় প্রদত্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিচ্ছি।

তিনি যোগ করেন, তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্র রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য সঙ্গী। এসব নিষেধাজ্ঞা এখন আর বৈধ নয়।

Reneta

প্রতিক্রিয়ায় চীন তাদের ‘ওয়ান চায়না’ মূলনীতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ১৯৪০ সালে এক গৃহযুদ্ধের মধ্যে দিয়ে আলাদা হয়ে যায় চীন ও তাইওয়ান। তাইওয়ানের আন্তর্জাতিক কার্যক্রম সীমাবদ্ধ করার খুব চেষ্টা করেছে বেইজিং।

দুপক্ষই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা আবার বেড়েছে। দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বল প্রয়োগের কথাও অস্বীকার করেনি চীন।

অল্প কিছু দেশের স্বীকৃতি পেলেও তাইওয়ানের গণতান্তিক সরকারের সঙ্গে অনেক দেশের সংযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনতাইওয়ানমাইক পম্পেওযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT