চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তসলিমার প্রেমের উপন্যাস প্রকাশ করছে শ্রাবণ

নাসিমুল শুভনাসিমুল শুভ
১:১৮ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

নতুন উপন্যাস লিখছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। আগামী বছর অমর একুশে গ্রন্থমেলায় উপন্যাসটি প্রকাশ করবে শ্রাবণ প্রকাশনী। তার নিষিদ্ধ উপন্যাস ‘ক’ প্রকাশিত হওয়ার ১৩ বছর পর ঢাকা থেকে তসলিমা নাসরিনের কোন উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে।

সাধারণত ধর্ম, নারী স্বাধীনতা এবং পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে কড়া ভাষায় লিখে নানা সময়ে বিতর্কের জন্ম দিলেও এবারের বিষয়, আঙ্গিকে উপন্যাসটি হতে পারে ব্যতিক্রমী।

তসলিমার এই ব্যতিক্রমী উপন্যাস লেখা নিয়ে শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান চ্যানেল আই অনলাইনকে বলেন,“উপন্যাসটি সবেমাত্র লিখতে শুরু করেছেন তিনি। নাম ঠিক হয়নি। প্রচলিত দৃষ্টিতে তসলিমা নাসরিনকে যেসব লেখার জন্য ধর্মবিরোধী বলে সমালোচনা করা হয় এই উপন্যাসটি ঠিক সেরকম কিছু নয়। এবারের উপন্যাসটি হতে যাচ্ছে প্রেমের উপন্যাস।”

১৩ বছর বয়স থেকে লেখালেখি শুরু করা তসলিমা নাসরিন আজ আলোচিত-সমালোচিত এক নারী লেখক। অপরপক্ষ, শোধ, লজ্জা, ভ্রমর কইও গিয়া, নিমন্ত্রণ, শোধ, শরম ইত্যাদি তার লেখা উপন্যাস।

আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা গত শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।

তিনি তাঁর রচনা ও বক্তৃতার মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার করায় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর রোষানলে পড়েন ও হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তসলিমা নাসরিনশ্রাবণ প্রকাশনী
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT