চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাধা নেই’ বলছে দিল্লি, তবু কলকাতা নিয়ে দ্বিধায় তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তসলিমা নাসরিনের ছবি, বাংলা ভাষায় সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে বা কলকাতায় ফেরার ক্ষেত্রে কোনও প্রশাসনিক নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ভারত সরকার। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে লেখা এক চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, ভারত সরকার তসলিমার চলাচলে কোনও বাধা তৈরি করেনি। তবে প্রশাসনিক ছাড়পত্র মিললেও কলকাতায় ফেরা নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন তসলিমা নাসরিন।

আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তসলিমা ভারতের বাসিন্দা। ভিসা বা রেসিডেন্ট পারমিটের আওতায় তিনি ভারতের বিভিন্ন রাজ্যে নির্বিঘ্নে যাতায়াত করছেন। তিনি বলেন, রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ু, কেরলে যাচ্ছি। কোনও সমস্যা হয়নি। কিন্তু কলকাতা গেলে যদি অশান্তি হয়, মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ নেন—তখন কী হবে, জানি না। সেই অনিশ্চয়তার জন্যই যাচ্ছি না।

২০০৭ সালে কলকাতায় তার লেখালেখি ও মতাদর্শকে কেন্দ্র করে হিংসাত্মক প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সেসময় তাকে রাজ্য ছাড়তে হয়। এরপর একাধিকবার ভারতে ফেরা এবং দেশজুড়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেলেও, কলকাতায় ফেরত যাননি তিনি।

Banglabid

তসলিমার কলকাতায় ফিরে আসার দাবিতে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন শমীক ভট্টাচার্য। কেন্দ্রের জবাব পাওয়ার পর তিনি বলেন, তসলিমা বাংলা ভাষায় লেখেন। তার পাঠকেরা বাঙালি। তাদের থেকে তাকে দূরে সরিয়ে রাখা অনুচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি ভারতীয় বহুত্ববাদের পক্ষেই বার্তা দিচ্ছে।

তসলিমা নিজেও স্পষ্ট করেছেন, কলকাতায় তার ফেরার ইচ্ছা প্রবল। তার কথায়, কলকাতা বইমেলায় আমার বই বের হয়। পাঠকদের সঙ্গে সময় কাটাতে মন চায়। তবে সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে এখনও তিনি নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিক্রিয়ার সম্ভাবনার হিসেব কষছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাতসলিমা নাসরিনদিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT