চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ লেখকদের জন্য বাংলা একাডেমির কিছুই করার নেই: শামসুজ্জামান খান

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:০৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
সাক্ষাতকার
A A

দেশের তরুণ লেখকদের উদ্বুদ্ধ করতে বাংলা একাডেমির কিছুই করার নেই বলে মন্তব্য করে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, ‘তরুণরা লেখালেখি করুক। তাদের জন্য বাংলা একাডেমির কিছু করার নেই! লেখালেখি একটা নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কারও কোনো সম্পর্ক নেই। এমনকি স্ত্রী-ভাই-বোন কারও না।’

কথাসাহিত্যিক জাকির তালুকদারের একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, ‘কোনো গ্রামের বাড়িতে মুরগি ডিম পাড়ার পর আওয়াজ (ক্কর ক্কর) করে। তরুণদের মধ্যে কেউ যেনো একটি বই লিখেই এমন আওয়াজ না করেন। বেশি-বেশি পড়াশুনা করতে হবে। একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে চিন্তা ভাবনার প্রকাশ ঘটানোর ক্ষেত্রে লেখাকে জোরালো করতে হবে। লেখায় নান্দনিক দৃষ্টিভঙ্গি কিভাবে আনা যায়, সে চর্চা করতে হবে।’

চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাতকারে বাংলা ভাষার উৎকর্ষের পাশাপাশি বাংলা সাহিত্যকে এগিয়ে নিতে বাংলা একাডেমির নানা পরিকল্পনা তুলে ধরে শামসুজ্জামান খান বলেন, ‘২০০৯ সালে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর তিনি যে কাজ করেছেন তা অন্যকারও পক্ষে ২০-২৫ বছরেও সম্ভব হতো না।’

‘‘যে কাজ আমি করে দিয়ে গেলাম, কেউ এটা ২০-২৫  বছরে করতে পারবে না। আমার সময়ে বিপুল পরিবর্তন হয়েছে।’’

তার মেয়াদের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলা সাতিহ্যের ইতিহাস রচনার জন্য আমরা কাজ করছি। যার দায়িত্বে আছেন অধ্যাপক আনিসুজ্জামান। আমরা যে প্রমিত ব্যাকরণটা করেছি, সেটার কাজ শুরু করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে, রক্ষণশীল ব্রাহ্মণদের চাপে তিনি সফল হতে পারেননি। সেই অসমাপ্ত কাজটাই আমরা করে ফেলেছি।’

অবশ্য এক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। কারণ হিসেবে তিনি বলেন, ‘তাদের সম্পৃক্ততা না থাকলেও, তাদের বাংলা ভাষা-ভাষীরা কেনো আমাদেরটা গ্রহণ করবে।’

Reneta

দেশের ৬৪ জেলার লোকজ সংস্কৃতির ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং তিন হাজার পৃষ্ঠার বিবর্তনমূলক অভিধানকে তার মেয়াদে বাংলা একাডেমির অর্জন মন্তব্য করে শামসুজ্জামান খান বলেন, ‘এই বড় কাজগুলো বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

বাংলা একাডেমি সব সময় গবেষণামূলক কাজের ওপর জোর দেয় জানিয়ে তিনি বলেন, ‘আমরা গবেষণা মূলক কাজে সবসময় জোর দেই। বাইরের জেলা গুলোতে আমরা বই মেলা করছি। যেনো সকলের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিকাশ হয়। এর বাইরে অনুবাদে বাংলা একাডেমি বিশেষ জোর দিচ্ছে।’

এর পাশাপাশি বাংলা ভাষার ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাসের বইগুলো আবার নতুন করে শুরু করেছে জানিয়ে বিশিষ্ট এ ফোকলোরবিদ বলেন, ‘এগুলো এখন আংশিক অবস্থায় পড়ে আছে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো তারা কাজটা সাত বছরেও শেষ করতে পারেনি। সামনে এই কাজগুলো আমরা শেষ করবো।’

তার সময়ে বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের কথাও তুলে ধরে তিনি বলেন, ‘এই শহীদুল্লাহ ভবন ছিলো না। সেটা করেছি। ড. এনামুল হক ভবন আমরা করেছি। শামসুর রাহমান সেমিনার কক্ষ করেছি। আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন আমরা করেছি। ১৩ তলা বিশিষ্ট দুটি স্টাফ কোয়ার্টার করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা একাডেমিশামসুজ্জামান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ

পরবর্তী

বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি কী ঘটেছিল?

পরবর্তী

বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি কী ঘটেছিল?

বইমেলায় নাইস নূরের ‘জেবার প্রিয় বারবি ডল’

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT