চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের মাঠে ফেরাতে নভেম্বরে ডিএনসিসি মেয়র কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’- স্লোগান নিয়ে প্রথমবারের মতো শুরু হতে চলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত মেয়র কাপ। টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য শহরের তরুণদের মাঠে ফেরানো।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মেয়র কাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রমোচিত্র প্রদর্শন করা হয়।

সেখানে দেখা যায়, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ভলিবল খেলোয়াড় হরষিত বিশ্বাস আসন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিতে সবাইকে আহ্বান জানাচ্ছেন।

ফুটবল, ক্রিকেট, ভলিবল- তিনটি ডিসিপ্লিনে হবে মেয়র কাপ। ১৫ নভেম্বর শুরু হবে মাঠ ও কোর্টের খেলা। উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দলও অংশ নেবে এবার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেকোনো নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে।

৫৪ জন কাউন্সিলর এবং ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে তিনটি ইভেন্টের দল। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

Reneta

সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতিকুল ইসলামঢাকা উত্তর সিটি কর্পোরেশনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

মে ৬, ২০২৬

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT