চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবু জেতেনি জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর ৩২ সেকেন্ডের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন সার্বিয়ান ফুটবলার দুসান ভ্লাহোভিচ। তার গোলে লিড পেয়েছিল জুভেন্টাস। যদিও শেষ পর্যন্ত জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারেনি তুরিনের বুড়িরা।

মঙ্গলবার রাতে হওয়া শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মার্সিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

ঘরের মাঠে কিক অফ দিয়ে খেলা শুরু করেছিল ভিয়ারিয়াল। এক খেলোয়াড়ের ভুল পাসে বল পেয়ে যান ব্রাজিলিয়ান সেন্ট্রাল ব্যাক দানিলো। তার দেয়া লম্বা পাসে প্রতিপক্ষের ডি বক্সের ভেতর বল নেন ভ্লাহোভিচ। তাকে কড়া পাহারায় রাখা দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়িয়ে ভ্লাহোভিচ জুভদের এগিয়ে দেন।

Banglabid

এর আগে ১৯৯৫ সালের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলার ৩৮ সেকেন্ডে গোল করেছিলেন। এতদিন সেটাই ছিল ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে অভিষেকে সবচেয়ে কম সময়ে গোল করার রেকর্ড। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মোলার সেই গোলটি জুভেন্টাসের বিপক্ষে করেছিলেন।

মোলারের সেই গোলের পরও ৩-১ গোলে হেরেছিল ডর্টমুন্ড। ভিয়ারিয়ালের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে হোঁচট খেলেও খানিক সান্ত্বনা পেতে পারে জুভেন্টাস। ভ্লাহোভিচের রেকর্ড গড়ার রাতে হারের বেদনা পেতে হয়নি।

১৯৯৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২০ বছর ৩০৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে অভিষেকে গোল করেছিলেন কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরো। তারপর দ্বিতীয় কম বয়সী ফুটবলার হিসেবে এই টুর্নামেন্টে অভিষেকে গোল করলেন সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ (২২ বছর ২৫ দিন)।

Reneta

এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল অতিথিরা। ৬৬ মিনিটের মাথায় বক্সের বাইরে বাঁ প্রান্তে থাকা ইটিয়েন্নে কাপৌনে লম্বা পাসে বল বাড়ান। সেটি দখল করে বাঁ পায়ে ঠাণ্ডা মাথায় ফিনিশিং দিয়ে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান ড্যানিয়েল পারেজো। তার লক্ষ্যভেদেই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসভিয়ারিয়ালভ্লাহোভিচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT