চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবুও আশাবাদী ইয়ুর্গেন ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৮, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ দখলের লড়াইয়ে ব্যবধান এতদিন ছিল এক পয়েন্টের। টটেনহ্যামের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলতে লিভারপুল ব্যর্থ হলে তা গিয়ে দাড়িয়েছে এক ম্যাচে। অর্থাৎ, ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলেই অল রেডদের সমান পয়েন্ট তুলেছে। কিন্তু বিষয়টি নিয়ে তেমন চিন্তিত নন ইয়ুর্গেন ক্লপ, বরং এখনও আশাবাদী।

চলতি লিগ শিরোপার ইঁদুর দৌড়ে সিটিজেনরা আরেক ধাপ এগিয়ে গেছে বলে মানছেন ক্লপ। কিন্তু পেপ গার্দিওলার সিটি লিগের বাকি সব ম্যাচে জয় তুলুক সেটি চান না তিনি। লিগ শিরোপা খোয়া যাওয়ার পথে থাকলেও সেটাকে তেমনভাবে দেখছেন না জার্মান কোচ।

‘সব শেষ হয়ে যাওয়া টাইপের আচরণ প্রথম এবং সর্বপ্রথম বন্ধ করা উচিত। আমার জীবনে আরও খারাপ ঘটনা ঘটে। এটি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। কেননা খেলার আগে ব্যবধান ছিল এক পয়েন্টের। এখন আমাদের এটি মোকাবেলা করতে হবে। আমরা তা করব, সবাই পরিস্থিতি জানি।’

স্পার্সদের বিপক্ষে হতাশাজনক ড্রয়ে অ্যানফিল্ডে অলরেডদের ১২ ম্যাচের জয়রথ থেমেছে। একই সঙ্গে তারা শঙ্কায় পরেছে সিটির থেকে তিন পয়েন্ট পিছিয়ে পরার। যদি পেপ গার্দিওলার সিটি নিউক্যাসলকে হারিয়ে দেয় তাহলেই ফের শীর্ষস্থান হারাবে অল রেডরা। বিষয়টি মানেন এবং বোঝেন ক্লপ। তবে তিনি এখনও আশাবাদী যদি এবং কিন্তুতে!

‘আমরা এখন টেবিলের শীর্ষে আছি। আমার পছন্দের পরিস্থিতি হল যদি আমরা সব খেলায় জিতি এবং সিটি বাকি সবকটিতে হারে তাহলে আমরা শীর্ষে থাকবো। আমরা সবাই জানি এটি এমন হবে না। আমি এখানে বসে বলতে চাই, হ্যাঁ, সিটি পয়েন্ট ড্রপ করবে। আমরা দেখব কী হয়।’

ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে নামার আগে এখন পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে আছে ক্লপের লিভারপুল। ৩৫ ম্যাচে ২৫ জয়ে অল রেডদের পয়েন্ট ৮৩। এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে পিছিয়ে থাকা সিটিজেনদের পয়েন্টও সমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপগার্দিওলানিউক্যাসলপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT