চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল যেন সংকটের কারণ না হয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

৮ নভেম্বর এমন এক সময়ে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, যখন এই সময়ে তফসিল ঘোষণা না করতে অনুরোধ করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐকফ্রন্ট। উভয়পক্ষ অনড় অবস্থানে থাকায় এ নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে ইতোমধ্যে সরাসরি বাক-বিতণ্ডাও হয়ে গেছে। কর্মসূচি দিয়ে রেখেছে ঐক্যফ্রন্ট।

অন্যদিকে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন: ‘নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার। কমিশনের সিদ্ধান্তের ওপর সরকারের পূর্ণ সমর্থন থাকবে।’

এইচ টি ইমাম বলেন: ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা কমিশনের সাথে বৈঠক করে রুচিহীন ও অমার্জিত আচরণ করেছেন। সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।’

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থানে বিগত জাতীয় নির্বাচন বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবেই আমাদের আশঙ্কার জায়গা তৈরি হয়। বেশি পেছনে না গিয়ে যদি ওয়ান ইলেভেনের আগের কর্মকাণ্ডগুলো দেখা হয়, তখনও দেখা যাবে সংকটের শুরু হয়েছিল নির্বাচন কমিশনকে সামনে রেখেই। সেই সময়কার নির্বাচন কমিশনের একগুঁয়েমি, তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের অশুভ পরিকল্পনাসহ নানাবিধ কারণে তখনকার বিরোধী পক্ষ আওয়ামী লীগ আন্দোলনে যেতে বাধ্য হয়েছিল।

প্রধানমন্ত্রীর সম্মতিতে এবারের নজিরবিহীন সংলাপ সেই আশঙ্কাকে বিলীন করে দিয়েছে। রাজনৈতিক জোটগুলোর এই সংলাপ আমাদের আশাবাদীও করে তুলেছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের বোঝাপড়ায় ব্যর্থতার কারণে আশাবাদী হওয়ার মতো কিছু থাকছে না।

নির্বাচন কমিশনের সঙ্গে ইতোমধ্যে যে বাকযুদ্ধ হয়ে গেল জাতীয় ঐক্যফ্রন্ট নামের রাজনৈতিক জোটের, তা কখনোই আমাদের কাম্য নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনেরও আরও কৌশলী হওয়া প্রয়োজন ছিল।

Reneta

এতকিছুর পরও বুধবার ইসি আবারও জানিয়েছে, ৮ নভেম্বর সিইসি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আমরা চাই, তফসিল ঘোষণাকে সামনে রেখে নতুন করে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়। এজন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এখনও মনে করি, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ বিষয়ে আরও আলোচনা করে তফসিল ঘোষণা করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসিঐক্যফ্রন্টতফসিলনির্বাচননির্বাচন কমিশনসম্পাদকীয়সিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT