বাংলাদেশ

তনু হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল চলছে

তনু হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল চলছে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ গুম-খুন নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে রাজধানীসহ সারা দেশে অর্ধদিবস হরতাল চলছে।  সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।

সকালে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করা হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২২ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর(২০) লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়:তনু হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…